AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: চা বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন, সেখানে বাইসনের হামলায় মৃত্যু

Jalpaiguri: ঘাস কাটার সময় আচমকাই ডায়না জঙ্গল থেকে একটি বাইসন বেরিয়ে আসে। বাইসনটিকে দেখে বাকিরা প্রাণভয়ে পালিয়ে গেলেও সাবিত্রী দেবী হতভম্ব হয়ে পড়েন। সেই সুযোগে বাইসনটি তার পেট ও বুকে শিং দিয়ে আঘাত করে। আঘাতে তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাইসনটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর অন্যান্য মহিলারা গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডায়না রেঞ্জের বনকর্মীরা এবং নাগরাকাটা থানার পুলিশ।

Jalpaiguri: চা বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন, সেখানে বাইসনের হামলায় মৃত্যু
চা বাগানে বাইসনের হামলায় মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2026 | 1:25 PM
Share

জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে ঘাস কাটতে গিয়ে বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলা শ্রমিকের। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাবিত্রী কাওয়ার (৫৬)। তিনি বামনডাঙ্গা চা বাগানের মডেল ভিলেজ এলাকার বাসিন্দা। গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে বামনডাঙা চা বাগানের ডায়না জঙ্গল সংলগ্ন চা বাগান এলাকায় অন্যান্য মহিলাদের সঙ্গে যান সাবিত্রী।

ঘাস কাটার সময় আচমকাই ডায়না জঙ্গল থেকে একটি বাইসন বেরিয়ে আসে। বাইসনটিকে দেখে বাকিরা প্রাণভয়ে পালিয়ে গেলেও সাবিত্রী দেবী হতভম্ব হয়ে পড়েন। সেই সুযোগে বাইসনটি তার পেট ও বুকে শিং দিয়ে আঘাত করে। আঘাতে তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাইসনটি জঙ্গলের দিকে চলে যাওয়ার পর অন্যান্য মহিলারা গ্রামে ফিরে এসে ঘটনাটি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডায়না রেঞ্জের বনকর্মীরা এবং নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাবিত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের