AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: নাবালিকাকে ধর্ষণ, পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়ে সে, দাদুর বন্ধুকে ২৫ বছরের সাজা দিল কোর্ট

Jalpaiguri: পক্সো আদালতের সরকার পক্ষের আইনজীবী দেবাশীস দত্ত বলেন, "অভিযোগ দায়েরের সঙ্গে-সঙ্গে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু ওই নাবালিকা তখন সাত মাসের গর্ভবতী ছিল।

Jalpaiguri: নাবালিকাকে ধর্ষণ, পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়ে সে, দাদুর বন্ধুকে ২৫ বছরের সাজা দিল কোর্ট
দোষীকে সাজা দিল কোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 8:59 AM
Share

জলপাইগুড়ি: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল দাদুর বন্ধুর বিরুদ্ধে। পরবর্তীতে সেই ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সেই নাবালিকা। এরপর অভিযোগ দায়ের হয় থানায়। ২০১৯ সালের সেই ঘটনার রায় শোনাল আদালত। দোষীকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড শোনাল কোর্ট।

জানা গিয়েছে, দাদু-দিদার বাড়িতে থেকে পড়াশোনা করত ওই নাবালিকা। সেই দাদুরই ঘনিষ্ঠ এক বন্ধুর দ্বারা ধর্ষিত হয়ে গর্ভবতী হয়ে পড়ে ছিল সে। ২০১৯ সালের জুন মাসে জলপাইগুড়ি শহরের বুকে ঘটে যাওয়া সেই ঘটনায় গ্রেফতার হয় অভিযুক্ত। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার সাজা শোনালেন জলপাইগুড়ি র পকসো আদালতের বিচারক রিন্টু সুর।

পক্সো আদালতের সরকার পক্ষের আইনজীবী দেবাশীস দত্ত বলেন, “অভিযোগ দায়েরের সঙ্গে-সঙ্গে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। কিন্তু ওই নাবালিকা তখন সাত মাসের গর্ভবতী ছিল। পরবর্তীতে তার সন্তান প্রসব হয়। এরপর মামলা চলে। উভয়পক্ষ শোনার পর আজ পক্সো আদালতের বিচারক মহামান্য রিন্টু সুর অভিযুক্তকে ২৫ বছর সশ্রম কারাদণ্ডর নির্দেশ দেন। সঙ্গে এক লক্ষ টাকা জরিমানা। অনাদায়ে আরও দুমাস কারাদণ্ড। সেই সঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে ডিস্ট্রিক্ট লিগাল এইড সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন।”

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?