AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chorbagan Sarbojanin Pandal Stampede Live Update: চোরবাগানে বিপর্যয়ে মৃত্যু ১৭ জনের, গড়া হবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, টিভি৯ বাংলাকে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এমনকি এক পুলিশ আধিকারিকও সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে খবর।

Chorbagan Sarbojanin Pandal Stampede Live Update: চোরবাগানে বিপর্যয়ে মৃত্যু ১৭ জনের, গড়া হবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, টিভি৯ বাংলাকে বললেন মুখ্যমন্ত্রী
চোর বাগানে পদপিষ্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2026 | 10:57 PM
Share

LIVE NEWS & UPDATES

  • 17 Oct 2026 10:36 PM (IST)

    চোরবাগানে বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল বেশ কিছু নাম করা পুজো মণ্ডপ

    চোরবাগানের ঘটনায় বেশ কয়েকটি পুজো মণ্ডপ বন্ধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে চেতলা অগ্রণী, টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন। অ্যালন পার্কে লাইভ শো বন্ধ করে দেওয়া হয়েছে।

  • 17 Oct 2026 10:34 PM (IST)

    কলকাতা মেডিকেল কলেজে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    চোরাবাগানের ঘটনার পর কলকাতা মেডিকেল কলেজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইস প্রিন্সিপালের ঘরে জরুরি বৈঠক। রয়েছেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব মনোজ আগারওয়ালের, স্বাস্থ্যসচিব, কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা। পরিস্থিতির উপর নজর ও কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে বিশেষ আলোচনা বলে খবর।

  • 17 Oct 2026 10:32 PM (IST)

    চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় আহত অন্তত ৪৫ জন

    চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় আহত অন্তত ৪৫ জন। সূত্রের খবর, ৩৫ জনকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

  • 17 Oct 2026 10:29 PM (IST)

    চোরবাগানের বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন অভিষেক, তদন্তের দাবি সাংসদের

    চোরবাগানের বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। পুজোয় বেরিয়ে সাধারণ মানুষকে কেন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে? জমিদারদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও রাজ্য সরকারের দায়িত্ব। মানুষের জীবনের চেয়ে বড় কোনও অগ্রাধিকার হতে পারে না। এই ঘটনার যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”

  • 17 Oct 2026 10:26 PM (IST)

    বন্ধ হল চেতলা অগ্রণীর পুজো

    সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে মণ্ডপ বিপর্যয়। বন্ধ করে দেওয়া হয়েছে চোরবাগান সর্বজনীন। দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হল চেতলা অগ্রণীর মণ্ডপও।

  • 17 Oct 2026 10:21 PM (IST)

    আহতদের সুস্থতা কামনা রুদ্রনীল ঘোষের

    আহতদের সুস্থতা কামনা করেছেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “বৃষ্টিতে চোরবাগান পুজোয় ভীড়ের চাপে দূর্ঘটনা। আহতদের সুস্থতা কামনা করি।”

  • 17 Oct 2026 10:13 PM (IST)

    চোরবাগানের ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়

    চোরবাগানের ঘটনায় উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লেখেন, “চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনার খবর জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আহত সকলের দ্রুত আরোগ্য কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা জানাই। এই কঠিন সময়ে আহতদের পরিবার-পরিজনদের শক্তি ও সাহস জোগানোর জন্যও মায়ের কাছে প্রার্থনা করি।”

  • 17 Oct 2026 10:06 PM (IST)

    চোরবাগানের দুর্ঘটনায় ২০ জনের মৃত্যুর আশঙ্কা

    চোরবাগানের ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের নাম শ্রীপর্ণা পোদ্দার (২৭)। এদিকে, কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

  • 17 Oct 2026 10:00 PM (IST)

    হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার

    চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ আপাতত বন্ধ করা হয়েছে। চোরবাগানের ঘটনায় হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। নম্বর হল ১৮০০৩৪৫৫৬৭৮

  • 17 Oct 2026 09:48 PM (IST)

    Chorbagan Sarbojanin Pandal: ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা

    সপ্তমীর সন্ধ্যায় জমজমাট পুজো পরিক্রমায় বড়সড় বিপত্তি। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এমনকি এক পুলিশ আধিকারিকও সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে খবর। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সপ্তমীর সন্ধ্যায় জমজমাট পুজো পরিক্রমায় বড়সড় বিপত্তি। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে অতিরিক্ত ভিড়ের চাপে হুড়োহুড়িতে দুর্ঘটনা। ধাক্কাধাক্কিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের চোট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। এমনকি এক পুলিশ আধিকারিকও সংজ্ঞা হারিয়ে ফেলেছেন বলে খবর। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published On - Oct 17,2026 9:45 PM

Follow Us