AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ration in Jalpaiguri: গমে পোকা, রেশন বোঝাই গাড়ি ঘিরে বিক্ষোভ! অভিযোগ পেতেই নমুনা সংগ্রহ খাদ্য দফতরের

Ration in West Bengal: ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ বর্মন। তিনি অভিযোগের সত্যতা যাচাই করে ক্ষোভও প্রকাশ করেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন খাদ্য দফতরের হলদিবাড়ির ফুড সাপ্লাই ইন্সপেক্টর শুভদীপ ভাওয়াল।

Ration in Jalpaiguri: গমে পোকা, রেশন বোঝাই গাড়ি ঘিরে বিক্ষোভ! অভিযোগ পেতেই নমুনা সংগ্রহ খাদ্য দফতরের
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 4:59 PM
Share

জলপাইগুড়ি: বিগত কয়েকদিন ধরেই রাজ্যের নানা প্রান্তে রেশন নিয়ে উঠতে শুরু করেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এবার দুয়ারে রেশনে নিম্নমানের গম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ছাট জামালদহ এলাকায়। উপভোক্তাদের অভিযোগ, রেশন ডিলারের মাধ্যমে যে গম সরবরাহ করা হয়েছে তা কার্যত খাওয়ার অযোগ্য। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ গ্রাহকরা রেশন সামগ্রী বোঝাই গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হলদিবাড়ি থানার পুলিশ। পুলিশ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে রেশন সামগ্রী বোঝাই একটি গাড়ি ছাট জামালদহ এলাকায় পৌঁছায়। গ্রাহকরা রেশন নিতে এসে দেখতে পান, সরবরাহ করা গমের মান অত্যন্ত খারাপ। অভিযোগ, গমে পোকা, ধূলো-বালির সঙ্গে অন্যান্য এটা ওটা জিনিস মিশে রয়েছে। যা খাওয়ার অযোগ্য। 

ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ বর্মন। তিনি অভিযোগের সত্যতা যাচাই করে ক্ষোভও প্রকাশ করেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন খাদ্য দফতরের হলদিবাড়ির ফুড সাপ্লাই ইন্সপেক্টর শুভদীপ ভাওয়াল। তিনি গমের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। ইতিমধ্যেই প্রশাসনের তরফে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। 

Follow Us