AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: ১০০ দিনের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

আর সঙ্গে-সঙ্গে গ্রেফতার তৃণমূল নেতা। এখন প্রশ্ন উঠছে রাজ্যে এইরকম আরও নেতা কী এইজাতীয় দুর্নীতি করেছে। সেগুলিরও কী তদন্ত শুরু হবে? যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ধর্মদেব বর্মন। তিনি বলেন, "রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে।"

Jalpaiguri: ১০০ দিনের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা
গ্রেফতার তৃণমূল নেতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2026 | 9:32 PM
Share

জলপাইগুড়ি: একজনের জব কার্ডে অন্য জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে বছরের পর বছর টাকা আত্মসাত তৃণমূল নেতার। রাজ্যে তৃণমূল সরকার থাকায় ভয়ের চোটে তা বলতে পারেনি প্রতারিত ব্যক্তি। এবার পালাবদল হতেই কার্যত ‘ভয় আউট ভরসা ইন’। ঘটনায় থানার অভিযোগ দায়ের।

রাজ্যের বিভিন্ন বিধানসভার পাশাপাশি এবার মেখলিগঞ্জ বিধানসভা আসন থেকেও একের পর এক দুর্নীতির অভিযোগ আসতে শুরু করেছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন ১০০ দিনের টাকা আত্মসাৎ। এদিন, হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রামপঞ্চায়েতের হুদুমডাঙা গ্রামের বাসিন্দা শম্ভু বর্মনের অভিযোগ, তাঁর মায়ের নামে ১০০ দিনের কাজের যেই জব কার্ড ছিল তাতে অন্য জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জুড়ে দিয়েছিল তৃনমূল নেতা তথা গ্রামের ১০০ দিনের কাজের সুপার ভাইজার ধর্মদেব বর্মন। বেশ কয়েক বছর টাকা তোলা হয়েছে বলে অভিযোগ।

শম্ভু জানান, এতদিন ভয়ের চোটে কিছু বলেননি। এবার পালাবদল হতেই হলদিবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। আর সঙ্গে-সঙ্গে গ্রেফতার তৃণমূল নেতা। এখন প্রশ্ন উঠছে রাজ্যে এইরকম আরও নেতা কী এইজাতীয় দুর্নীতি করেছে। সেগুলিরও কী তদন্ত শুরু হবে? যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা ধর্মদেব বর্মন। তিনি বলেন, “রাজনৈতিক কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হয়েছে।”

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা