AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Farmers: সবজি ক্ষেত সম্পূর্ণ ধ্বংস, বিরাট ক্ষতির মুখে কৃষকরা

অনেক জায়গাতেই জল কিছুটা নামতে শুরু করায় ক্ষয়ক্ষতি সামাল দিতে কোমর বাঁধছেন কৃষকেরা। ক্ষতির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বেশ কিছু জায়গায় কৃষকদের নতুন করে ধানের রোয়া লাগানোর কাজও শুরু করতে দেখা গিয়েছে। তবে নতুন করে ফের বৃষ্টি ও জল ছাড়া হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 04, 2026 | 8:59 AM
Share

গোপীবল্লভপুর: একটানা ভারী বর্ষণের সঙ্গে দোসর ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজের ছাড়া জল। জোড়া ফলায় সুবর্ণরেখা ও ডুলুং নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে। নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদীর দুই কূল ছাপিয়ে জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছে কয়েক’শ বিঘা জমির ধান ও অর্থকরী সবজি ফসল। প্রাকৃতিক এই দুর্যোগে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার পেটবিন্দি-সহ একাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকার কৃষিজমি এখন জলের তলায়। শুধু গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকই নয়, নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গোপীবল্লভপুর ১, সাঁকরাইল এবং নয়াগ্রাম ব্লকের নদী তীরবর্তী বহু গ্রামের চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিঘার পর বিঘা ধান জলের তলায় পচে নষ্ট হওয়ার পাশাপাশি নদীপারের বিস্তীর্ণ সবজি খেত সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। এর ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা।

অনেক জায়গাতেই জল কিছুটা নামতে শুরু করায় ক্ষয়ক্ষতি সামাল দিতে কোমর বাঁধছেন কৃষকেরা। ক্ষতির ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বেশ কিছু জায়গায় কৃষকদের নতুন করে ধানের রোয়া লাগানোর কাজও শুরু করতে দেখা গিয়েছে। তবে নতুন করে ফের বৃষ্টি ও জল ছাড়া হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'

৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার

খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...

রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা

সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...

সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...

পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ

বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা

প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা