
মেদিনীপুর: কার্ল-মার্কেসের ( ছবি ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড়ে। ভেঙে দেওয়া হয়েছে হাতের আঙুল। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে মেদিনীপুর (Medinipur) শহরে। এর পিছনে বামেরা বিজেপির দিকে আঙুল তুললেও, সেই অভিযোগ অস্বীকার করেছে।
মেদিনীপুর শহরের স্টেশন রোডে রয়েছে কালমার্কসের একটি পূর্ণাবায়ব মূর্তি । গতকাল রাতে কেউ বা কারা স্ট্যাচুর আঙুল ভেঙে দিয়েছে। পাশাপাশি যেখানে কাল মার্কসের নাম লেখা রয়েছে সেই জায়গা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাশে ‘হিন্দু সুরক্ষা সমিতির’ নামে একটি ব্যানার লাগানো আছে।
কে বা কারা কাল মার্কসের এই ছবি বিকৃত করছে তার নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকলেও সিপিএমের জেলা সম্পাদক বিজয় পালের অভিযোগ এর আঙ্গুল বর্তমান শাসক দলের কোন না কোনও সংগঠনের বিরুদ্ধে। তিনি জানিয়েছেন, “কার্ল মার্কস এই বিজ্ঞানের কথাটাই বলে গিয়েছিলেন। তাই আজ তার মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। তবে এভাবে মূর্তি ভেঙ্গে বামেদের ঠেকানো যাবে না বলেও দাবি করেছেন তিনি।”
উল্টোদিকে জেলা বিজেপি মুখপাত্র অরূপ দাসের অভিযোগ, “বামেদের ৩৪ বছরের রাজনৈতিক ইতিহাস এ বাংলার মানুষ সকলে জানে। তাদেরকে আর কোনও ভাবেই চান না কেউ। যে মানুষ আমাদের দেশের সঙ্গে যুক্ত নন, বিদেশিদের মূর্তি এ বাংলায় মানুষ আর চায় না। নতুন সরকার আসার পর থেকেই যেভাবে বামেরা নতুন সরকারের সমালোচনা করতে শুরু করেছেন তা ভালোভাবে মেনে নিচ্ছে না এ জেলার সাধারণ মানুষ।”