AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: পিসতুতো দিদির আত্মহত্যার খবর শুনেই গলায় দড়ি দিল কিশোরী

Maldah: প্রথমে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুস্মিতা। এই খবর জানতে পেরে তাঁর মামাতো বোন প্রিয়া নিজের বাড়িতে গলায় দড়ি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুকুরিয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Malda: পিসতুতো দিদির আত্মহত্যার খবর শুনেই গলায় দড়ি দিল কিশোরী
আত্মহত্যা দুই কিশোরীর
| Edited By: | Updated on: Feb 02, 2025 | 10:30 PM
Share

মালদা: পিসতুতো দিদি আত্মহত্যা করেছে। সেই খবর জানতে পেরে আত্মহত্যা করল এক কিশোরী। দুই তুতো বোনের আত্মহত্যার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার পুখুরিয়া থানার আড়াইডাঙা অঞ্চলের কৈরীটোলা এলাকায়। মৃত দুই বোনের মধ্যে একজনের নাম সুস্মিতা মণ্ডল। বয়স ১৮ বছর। এবং অপরজনের নাম প্রিয়া মণ্ডল। বয়স ১৫ বছর। দুজনেরই বাড়ি আড়াইডাঙা অঞ্চলের কৈরীটোলা গ্রামে।

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ প্রথমে নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুস্মিতা। এই খবর জানতে পেরে তাঁর মামাতো বোন প্রিয়া নিজের বাড়িতে গলায় দড়ি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুকুরিয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে পরিবারের লোকজন কিছুই জানাতে পারেননি।

মৃত ২ কিশোরীর পরিবারের সদস্য ভরত মণ্ডল বলেন, “আমরা বুঝতে পারছি না কোথা থেকে কী হল। সুস্মিতা কেন আত্মহত্যা করল, বুঝতে পারছি না। তার আত্মহত্যার পরই গলায় দড়ি দেয় প্রিয়া।” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। সুস্মিতা প্রেম করতেন বলে জানিয়েছেন ভরত মণ্ডল। প্রেমিকের সঙ্গে কোনও মনোমালিন্য হয়েছে কি না, তা নিয়ে কিছু বলতে পারলেন না তিনি।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?