Malda: ৪ সন্তানের বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাতে ফোন করে বাগানে ডেকে…

Extra marital affair: মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। ওই মহিলা এবং স্বপন মণ্ডল এবং সাগর মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, কেন সেতাবুলকে খুন করা হল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে। 

Malda: ৪ সন্তানের বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, রাতে ফোন করে বাগানে ডেকে...
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 09, 2026 | 9:52 PM

মালদহ: বিবাহ বহির্ভূত সম্পর্ক। ফোন করে ডেকে প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার এক মহিলা সহ তিনজন। ঘটনাটি মালদহের রতুয়ার। মৃতের নাম সেতাবুল শেখ। পেশায় তিনি একজন কৃষক। তাঁর চার সন্তানও রয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিজনরা।

জানা গিয়েছে, প্রতিবেশী এক মহিলা সেতাবুলের জমিতে শ্রমিকের কাজ করতেন। এই সূত্রে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। মৃতের পরিবারের অভিযোগ, সেই সম্পর্কে টানাপোড়ন এবং টাকাপয়সা নিয়ে গন্ডগোলের জেরে গতকাল রাত ৮টা ২৮ মিনিটে ওই মহিলা সেতাবুলকে ফোন করে ডাকেন। এরপর রাত ৯টা ১০ মিনিট নাগাদ বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় সেতাবুল শেখকে উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া। সেখান থেকে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মালদহ মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেতাবুলকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। ওই মহিলা এবং স্বপন মণ্ডল এবং সাগর মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, কেন সেতাবুলকে খুন করা হল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা চলছে।

মহিবুল হক নামে মৃতের এক আত্মীয় বলেন, “সেতাবুলের জমিতে কাজ করতেন ওই মহিলা। সেখান থেকে সম্পর্ক তৈরি হয়েছিল। গতকাল রাত ফোন করে ওই মহিলা সেতাবুলকে ডাকে। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সেতাবুলকে। আমরা দোষীদের ফাঁসির সাজা চাই।”