AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: তৃণমূল নেত্রীর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ, উড়ল টিনের চাল

Maldah: তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য টুম্পা সরকার। তাঁরই বাড়িতে এই বিপত্তি ঘটে। তাঁদের বাড়ির ভিতরই এক সময় তেলের মিল ছিল। যদিও পরে তা বন্ধ হয়ে যায়। সেখানেই এদিন বিকট শব্দ হয়। কেঁপে উঠে এলাকা। এলাকার লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তুমুল হইচই শুরু হয়। দেখা যায় ঘরের টিনের চাল উড়ে গিয়েছে।

TMC: তৃণমূল নেত্রীর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ,  উড়ল টিনের চাল
এলাকায় আতঙ্কের আবহ।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 21, 2024 | 10:18 PM
Share

মালদহ: তৃণমূল নেত্রীর বাড়িতে বিকট শব্দ। উড়ল বাড়ির চাল। মালদহের হরিশচন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রামপঞ্চায়েতের গাররা এলাকায় রবিবারের ঘটনা ঘিরে তুমুল শোরগোল বাধে। ভোটের আবহে এমন ঘটনায় শুরু হয়েছে চাপানউতর। যদিও তৃণমূলের ওই নেত্রীর পরিবারের লোকের দাবি, ছোট সিলিন্ডার ছিল ওই ঘরে। তা ফেটে এমনটা ঘটে থাকতে পারে।

তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য টুম্পা সরকার। তাঁরই বাড়িতে এই বিপত্তি ঘটে। তাঁদের বাড়ির ভিতরই এক সময় তেলের মিল ছিল। যদিও পরে তা বন্ধ হয়ে যায়। সেখানেই এদিন বিকট শব্দ হয়। কেঁপে উঠে এলাকা। এলাকার লোকজন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। তুমুল হইচই শুরু হয়। দেখা যায় ঘরের টিনের চাল উড়ে গিয়েছে।

যদিও পরিত্যক্ত ঘর হওয়ায় কোনও হতাহতের খবর নেই। সিলিন্ডার বিস্ফোরণ হলেও আগুন লাগেনি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান, এত গরমেরহ কারণে এই ঘটনা। টুম্পা সরকারের স্বামী বলেন, “আমার একটা মিল ছিল, ২০১৪ থেকে বন্ধ। তালা দেওয়া থাকে না। পাশে রাস্তা আছে। উপরে অনেক জিনিস আছে। আওয়াজ শুনে ভাবলাম মিটার বক্সটা ফেটেছে। গিয়ে দেখি সেটা কিছু হয়নি। তবে টিন ফুটো হয়ে গিয়েছে। মনে হচ্ছে ছোট সিলিন্ডার ছিল। সেটাই ফেটেছে।”

Follow Us