AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: আকাশ থেকে হুড়মুড় করে খসে পড়ল ‘বরফের চাঁই’, মালদহে হাজার হাজার বিঘে জুড়ে বিরাট ক্ষতি চাষিদের

তিন গ্রাম পঞ্চায়েতের বাইরে হবিবপুর ব্লকের বাকি এলাকায় বা গোটা মালদহ জুড়েই কোনও ঝড়-বৃষ্টি নেই। আকাশও ছিল পরিস্কার। কিছু সময় ধরে এই দুর্যোগ চলে শুধুমাত্র এই তিন গ্রাম পঞ্চায়েতের ওই সব গ্রামেই। শুধু মালদহে নয়, জলপাইগুড়িতেও বুধবার এই ছবি দেখা গিয়েছে।

Malda: আকাশ থেকে হুড়মুড় করে খসে পড়ল 'বরফের চাঁই', মালদহে হাজার হাজার বিঘে জুড়ে বিরাট ক্ষতি চাষিদের
মালদহের জমিতে বড় ক্ষতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 4:52 PM
Share

মালদহ: ধানকাটার ঠিক আগে জমিতেই নষ্ট হাজার হাজার বিঘা জমির ফসল। আচমকা আশ্চর্যজনকভাবে প্রায় তুষারপাতের মতো শিলাবৃষ্টি (Hailstorm) আর ঝড়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার কৃষক। জমিতেই সম্পূর্ণ নষ্ট হয়েছে পাকা ধান। কয়েকদিনের মধ্যেই যে ফসল কাটার কথা ছিল, তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে।

ঋণ নিয়ে ফসল ফলিয়েছেন যাঁরা,সেই কৃষকদের মাথায় হাত। কয়েক’শ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে, চালনির মতো বড় বড় ছিদ্র হয়ে গিয়েছে বাড়ির চাল। ভেঙে পড়েছে বাড়ির কিছু অংশ। ভেঙে পড়েছে কালী পুজোর গেট, বিদ্যুতের খুঁটি। বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।

মালদহের হবিবপুরের তিনটি গ্রাম পঞ্চায়েত ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে। জাজৈল, আকতৈল এবং বৈদ্যপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫ থেকে ২০ টি গ্রামে হাজার হাজার বিঘা জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।

কোনওরকম পূর্বাভাস ছাড়াই গতকাল, বুধবার সন্ধ্যার আচমকা শুরু হয়ে যায় শিলা বৃষ্টি, ঝড়। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিলাবৃষ্টি বললেও ঠিক বোঝানো যাবে না, কারণ ঝমঝম করে পড়ছিল বড় বড় বরফের চাঁই। বিভিন্ন গ্রাম রাস্তা, বাড়িঘর সাদা বরফে ঢেকে গিয়েছিল, যা দেখে তুষারপাত বলে মনে হচ্ছিল।

অথচ এই তিন গ্রাম পঞ্চায়েতের বাইরে হবিবপুর ব্লকের বাকি এলাকায় বা গোটা মালদহ জুড়েই কোনও ঝড়-বৃষ্টি নেই। আকাশও ছিল পরিস্কার। কিছু সময় ধরে এই দুর্যোগ চলে শুধুমাত্র এই তিন গ্রাম পঞ্চায়েতের ওই সব গ্রামেই। শুধু মালদহে নয়, জলপাইগুড়িতেও বুধবার এই ছবি দেখা গিয়েছে।

Follow Us