AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ২ বছরের শিশুকে চোখ উপড়ে, জিভ-গলা কেটে খুনের অভিযোগ

Malda Child Murder: পঞ্চমীর দিন সকাল ১১টা নাগাদ থেকে গাজোলের আলাল অঞ্চলের ময়না পাইকপাড়া গ্রামের বাসিন্দা মুকলেসুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর দিন সকাল ১১টা থেকে দুই বছর বয়সের শিশু মিসফার রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । বিষয়টি দুপুর নাগাদ গাজোল থানায় জানায় পরিবার।

Malda: ২ বছরের শিশুকে চোখ উপড়ে, জিভ-গলা কেটে খুনের অভিযোগ
এলাকায় চাঞ্চল্য Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 16, 2026 | 1:38 PM
Share

মালদহ: দুই বছরের শিশুকে অপহরণ করে দুই চোখ উপড়ে, জিভ কেটে দিয়ে পরে গলা কেটে খুনের অভিযোগ। দেহ প্লাস্টিকের বস্তায় বন্ধ করে ফেলে দেওয়া হয় বাড়ির কাছের জলাশয়ে। অভিযোগ শিশুর জেঠু জেঠিমার দিকে। দু’জনকেই আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বস্তাবন্দি শিশুর দেহ। এই ঘটনায় উত্তেজনা মালদহের গাজোলে। ধৃতদের নাম বিউটি পারভিন ও মুকলেসুর রহমান।

পঞ্চমীর দিন সকাল ১১টা নাগাদ থেকে গাজোলের আলাল অঞ্চলের ময়না পাইকপাড়া গ্রামের বাসিন্দা মুকলেসুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর দিন সকাল ১১টা থেকে দুই বছর বয়সের শিশু মিসফার রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । বিষয়টি দুপুর নাগাদ গাজোল থানায় জানায় পরিবার। পুলিশ খোঁজ খবর চালাতে থাকে। ব্যবহার করা হয় পুলিশ কুকুর। অবশেষে শিশুটিকে প্লাস্টিকের বস্তার মধ্যে মৃত অবস্থায় কাছের জলাশয় থেকে উদ্ধার করা হয়।

অভিযোগ, পুরনো বিবাদের জেরেই, জেঠিমা বিউটি পরভিন এবং জেঠু মুকলেসুর রহমান ওই শিশুকে অপহরণ করে নৃশংস ভাবে খুন করে। খুনের শিশুটির চোখ উপড়ে জিভ কেটে নেওয়া হয় বলে অভিযোগ। পরে গলা কেটে খুন করে প্লাস্টিকের বস্তায় বন্ধ করে পাশের জলাশয়ে ফেলে দেওয়া বলে অভিযোগ। পুলিশ গ্রামের লোকেদের সাহায্যে তাঁদের বাড়ির পাশ থেকেই সেই বস্তাবন্দি শিশুর মৃতদেহ উদ্ধার করে।

Follow Us