AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lottery : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন নয়, রাতারাতি কোটিপতি মালদার ভাগচাষি

Lottery : প্রায়ই লটারির টিকিট কাটতেন তিনি। দিনবদলের আশায় সোমবারও তিনি মাঠ থেকে ফেরার পথে কুমেদপুরে ৩০ টাকা দিয়ে ৫টি লটারির টিকিট কাটেন।

Lottery : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন নয়, রাতারাতি কোটিপতি মালদার ভাগচাষি
মাঝখানে মহবুব আলম। নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 8:16 PM
Share

মালদা : মাটির বাড়ি। সেখানেই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কোনওরকমে বাস। রোজগার বলতে অন্যের জমিতে চাষ। সেই ভাগচাষির ভাগ্য রাতারাতি বদলে গেল। ৩০ টাকার লটারি (lottery) কেটে মহবুব আলম নামে ওই ব্যক্তি এখন কোটিপতি। এলাকায় সেলিব্রিটি। আশপাশে ঘিরে রয়েছে পুলিশ। কোটি টাকার লটারি জিতে তাঁর ইচ্ছে, একটা ভাল বাড়ি বানানো। ছেলেমেয়েকে ভালভাবে পড়াশোনাও করাতে চান।

মহবুব আলমের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা গ্রামে। সোমবার দুপুরে ৩০ টাকা দিয়ে ৫টি লটারির টিকিট কেটেছিলেন। আর তাতেই বাজিমাত। সন্ধ্যা ছ’টার সময় রেজাল্ট বেরোতেই জানতে পারলেন একেবারে প্রথম পুরস্কার ১ কোটি টাকা জিতেছেন তিনি। রাতারাতি কোটিপতি হয়ে মুখে হাসি ফুটে ওঠে তাঁর।

Malda Man wins lottery

লটারিতে কোটি টাকা জিতে এলাকায় সেলিব্রিটি হয়ে গিয়েছেন মহবুব আলম

মহবুব আলম জানান, তিনি একজন ভাগচাষী। তাঁর ভাঙাচোরা বাড়িতে স্ত্রী ছাড়াও এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। অন্যের জমি চাষবাস করে কোনওরকমে সংসার চলছিল। তবে প্রায়ই লটারির টিকিট কাটতেন তিনি। দিনবদলের আশায় সোমবারও তিনি মাঠ থেকে ফেরার পথে কুমেদপুরে ৩০ টাকা দিয়ে ৫টি লটারির টিকিট কাটেন।

কোটি টাকা নিয়ে কী করবেন, তা নিয়ে এখনও বিশেষ পরিকল্পনা করেননি মহবুব আলম। তবে একটি ভাল বাড়ি বানানোর ইচ্ছে রয়েছে। এছাড়া ছেলেমেয়েদের ভালভাবে পড়াশোনা শিখিয়ে সমাজে প্রতিষ্ঠিত করাতে চান তিনি।

আরও পড়ুন : Calcutta High Court : কঙ্কাল কার? ছাগল চুরি ঘিরে বিবাদে ‘খুন’, স্বামীর ‘খোঁজে’ হাইকোর্টে মহিলা

Follow Us
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬