Malda: পুলিশের লক আপে যুবকের রহস্যমৃত্যু, পিটিয়ে মারার অভিযোগ

Malda: দুপুর দুটো নাগাদ পুরাতন মালদহ রেলওয়ে স্কুলের কাছে গিয়েছিল। ঠিক সেই সময় পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে পুলিশ ওই যুবকের বাড়িতে খবর দেয় যে ওই যুবক অসুস্থ রয়েছে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে । কিন্তু পরিবারের লোকজন গিয়ে দেখে ওই যুবকের মৃত্যু হয়েছে, এবং বিভিন্ন জায়গায় এমনকি গোপনাঙ্গেও আঘাত রয়েছে বলে অভিযোগ।

Malda: পুলিশের লক আপে যুবকের রহস্যমৃত্যু, পিটিয়ে মারার অভিযোগ
পুলিশের লক আপে রহস্যমৃত্যু!Image Credit source: প্রতীকী চিত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2026 | 9:02 PM

মালদহ: পুলিশের লক আপে যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়রের বিরুদ্ধে লকআপের ভেতরেই যুবককে পিটিয়ে মারার অভিযোগ। প্রতিবাদে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ। মালদহরের পুরাতন মালদহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশা পাড়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ মৃত যুবকের পরিবার এবং এলাকাবাসীদের। মৃত যুবকের নাম সেকেন্দার আলি (৩৭), মৃত যুবকের বাড়ি চালিশাপাড়া এলাকাতে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক মাদক নেশায় আসক্ত ছিল। দুপুর দুটো নাগাদ পুরাতন মালদহ রেলওয়ে স্কুলের কাছে গিয়েছিল। ঠিক সেই সময় পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে পুলিশ ওই যুবকের বাড়িতে খবর দেয় যে ওই যুবক অসুস্থ রয়েছে তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে । কিন্তু পরিবারের লোকজন গিয়ে দেখে ওই যুবকের মৃত্যু হয়েছে, এবং বিভিন্ন জায়গায় এমনকি গোপনাঙ্গেও আঘাত রয়েছে বলে অভিযোগ।

তাঁদের অভিযোগ, তাঁদের সন্তানকে পুলিশ থানায় নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ কীভাবে ওই যুবকের মৃত্যু হল এবং কেনই বা তাঁর মৃত্যুর কথা গোপনে রাখল পুলিশ, পুরো তদন্তের দাবিতে আজকের তাদের এই অবরোধ। তবে মৃতের বাড়ির পরিবারের পক্ষ থেকে পিটিয়ে মারার অভিযোগ করা হলেও এখনও পর্যন্ত থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।