Samir Mukherjee: শুভেন্দুকে ‘শ্রীকৃষ্ণের অবতার’ বললেন তৃণমূল বিধায়ক! দিলেন যুক্তিও
Samir Mukherjee Praises Suvendu Adhikari: সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি 'শ্রীকৃষ্ণের অবতার' বলে ব্যাখ্যা করেন তিনি। গীতার "যদা যদা হি ধর্মস্য..." শ্লোকটি উচ্চারণ করে তাঁর দাবি, শুভেন্দু অধিকারীই প্রকৃত মুখ্যমন্ত্রী। 'কালীঘাট তৃণমূল' কিংবা 'নব্য তৃণমূল'—সকলেরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করে তাঁকে প্রকাশ্যে স্যালুট জানান এই বিধায়ক।

মালদহ: তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের মুখে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা নিয়ে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। মালদহের রতুয়ার বিলাইমারি ও মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের ভাঙনদুর্গত পশ্চিম রতনপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেন সমর মুখোপাধ্যায়।
সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে সরাসরি ‘শ্রীকৃষ্ণের অবতার’ বলে ব্যাখ্যা করেন তিনি। গীতার “যদা যদা হি ধর্মস্য…” শ্লোকটি উচ্চারণ করে তাঁর দাবি, শুভেন্দু অধিকারীই প্রকৃত মুখ্যমন্ত্রী। ‘কালীঘাট তৃণমূল’ কিংবা ‘নব্য তৃণমূল’—সকলেরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উল্লেখ করে তাঁকে প্রকাশ্যে স্যালুট জানান এই বিধায়ক।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন দুই বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের কড়া সমালোচনায় মুখর হন তিনি। তিনি বলেন, “আমি শেষ ৬ মুখ্যমন্ত্রী দেখেছি। তাঁরা কিন্তু এখানকার লক্ষ লক্ষ মানুষের কথা ভাবেননি। একমাত্র ভেবেছেন বাংলার ৩ মাসের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে স্যালুট জানাই। ৩৬০০ কোটি টাকা গঙ্গাভাঙন রুখতে দিয়েছেন। আমরা গর্বিত। অষ্টম গর্ভে জন্মেছেন শ্রীকৃষ্ণ।”
গঙ্গাতীরের বাঁধ নির্মাণ নিয়ে পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে সমর মুখোপাধ্যায় অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অবৈজ্ঞানিক উপায়ে বালির বাঁধ তৈরি করা হয়। প্রতি বছর এই দুর্বল বাঁধ ভেঙে দুর্নীতি করার এবং ‘পুজো বোনাস’ তোলার অভিযোগ তোলেন তিনি। উপদ্রুত এলাকায় ভাঙনদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণের পাশাপাশি নিজের দলেরই সরকারের এমন কড়া সমালোচনা করে চর্চায় তৃণমূল বিধায়ক।
