AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Belur Road Accident : দুরন্ত গতিতে এসে সাইকেলে ধাক্কা, পথচারীকে পিষে টেনে নিয়ে গেল বাস

Belur Road Accident : ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা গিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা পার করছেন ওই ব্যক্তি। এদিক-ওদিক ভাল করে লক্ষ্য করেই নিশ্চিন্ত হয়েই রাস্তা পার করছিলেন তিনি। কিন্তু, তাঁর পিছনেই যে রয়েছে মৃত্যদূত, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।

Belur Road Accident : দুরন্ত গতিতে এসে সাইকেলে ধাক্কা, পথচারীকে পিষে টেনে নিয়ে গেল বাস
Image Credit: Tv9 Bangla
| Updated on: Feb 22, 2026 | 7:40 PM
Share

হাওড়া : বেলুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি । মৃতের নাম পরশুরাম যাদব (৫০) । প্রতিদিনের মতো সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন পরশুরামবাবু। সেইসময় জিটি রোডের ডন বস্কো এলাকায় এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, হাওড়া থেকে বালির দিকে যাচ্ছিল বাসটি। সেইসময় ওই রাস্তা দিয়েই কাজে যাচ্ছিলেন পরশুরামবাবু। স্থানীয়রা জানাচ্ছে, আচমকা দ্রুত গতিতে ছুটে আসা বাস ওই ব্যক্তিকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ছিটকে পড়েন রাস্তায়। ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা গিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা পার করছেন ওই ব্যক্তি। এদিক-ওদিক ভাল করে লক্ষ্য করেই নিশ্চিন্ত হয়েই রাস্তা পার করছিলেন তিনি। কিন্তু, তাঁর পিছনেই যে রয়েছে মৃত্যদূত, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।

ফুটেজে দেখা যায়, রাস্তা পার করার সময়ই পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছে একটা বাস। চোখের পলক ফেলতে না ফেলতেই পিছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। এখানেই শেষ নয়, বাসটি ওই ব্যক্তিকে চাপা দেওয়ার পরেও বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় বেলুড় থানার পুলিশ। বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাস চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এদিকে, দুর্ঘটনার ফলে জিটি রোডের ডন বস্কো এলাকায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
এই বাংলাদেশিরা যা প্ল্য়ান করছিল ভারতের বিরুদ্ধে...আঁতকে উঠবেন
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
মুসলিম ভোট পাবে বিজেপি, বিরাট দাবি শুভেন্দুর
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
পিপড়েও গলতে পারবে না! রবিবারও শিয়ালদহে নজিরবিহীন দৃশ্য, দেখুন নিজেই
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
কেষ্ট যাচ্ছিলেন কনভয় নিয়ে, তৃণমূল কর্মীরা দিয়ে গেলেন চিঠি, কী লেখা?
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব, পুজো অর্চনায় মুখরিত বেলুড় মঠ, দেখুন সরাসরি
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
নথি যাচাই ও নিষ্পত্তি হবে, খবর কমিশন সূত্রে
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকার
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
থানা থেকে ফেরার পথে হঠাৎ একের পর এক আওয়াজ, কী হল শওকতের সঙ্গে?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?
শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?