AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতে অভিষেকের বাড়ির দেওয়ালে কালি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিস (Delhi Police)। তবে সেখানে পৌছে দেওয়াল পরিষ্কারই দেখা যায়। পুলিসের অনুমান, ঘটনাস্থানে পৌঁছনোর আগেই কেউ দেওয়াল পরিষ্কার করে দিয়েছে।

রাতে অভিষেকের বাড়ির দেওয়ালে কালি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
ফাইল চিত্র
| Updated on: Dec 11, 2020 | 4:14 PM
Share

নয়া দিল্লি: রাতের অন্ধকারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র দিল্লির বাড়ির দেওয়ালে কালি লেপে দিল কিছু অজ্ঞাত পরিচয় যুবক।

দিল্লির ১৮৩ নম্বর,সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে বৃহস্পতিবার রাতে একদল যুবককে দেওয়ালে কালি লাগাতে দেখা যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়। সমস্ত ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়।

খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিস (Delhi Police)। তবে সেখানে পৌছে দেওয়াল পরিষ্কারই দেখা যায়। পুলিসের অনুমান, ঘটনাস্থানে পৌঁছনোর আগেই কেউ দেওয়াল পরিষ্কার করে দিয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না করা হলেও ঘটনার নিন্দা করেছে তৃণমূল।

সাংসদ সৌগত রায় বলেন,”অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা বিজেপিই করেছে। রাতের অন্ধকারে হামলা করাই ওদের সংস্কৃতি। এসব করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না”। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,”কে করেছে জানা নেই। এটা আমাদের সংস্কৃতি নয়।”

আরও পড়ুন: “দু’আনার নেতারা পার্টি করছে বাংলায়”, বিজেপিকে নতুন বাণে বিঁধলেন মহুয়া

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত