Murshidabad: এলাকার নামী হাসপাতাল বলেই চিনত সবাই, তার আড়ালে কি না এই ব্যবসা! মহিলাকে তুলল পুলিশ
Murshidabad: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলার নাম মর্জিনা বিবি। জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বস্তুত, চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ দুটি শিশুকে উদ্ধার হয়।

মুর্শিদাবাদ: নবাবের শহর মুর্শিদাবাদ। সেখানেই এবার উঠল শিশু চুরির অভিযোগ। আর তার জেরে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ,মুর্শিদাবাদ থানার অন্তর্গত একটি বেসরকারি নার্সিংহোম থেকে এই শিশুপাচার করতেন। এ দিন দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলার নাম মর্জিনা বিবি। জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বস্তুত, চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ দুটি শিশুকে উদ্ধার হয়। যাদের মধ্যে একজনের বয়স দু’মাস এবং অপরজন সাত মাসের। ঘটনায় অভিযুক্ত পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক।
এ প্রসঙ্গে শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন সোমা ভৌমিক বলেন, “আমাদের কাছে খবর ছিল যে এলাকায় শিশু পাচার চলছে। সেই ঘটনায় দুই শিশুকে উদ্ধার করি। এরপর পুলিশকে অভিযোগ জানাই। পুলিশ অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে।” নার্সিংহোমের এক কর্মী আমতা-আমতা করে প্রথমে নিজের নাম বলেন। তবে পদবি বলার হয়ত সাহস হয়নি তাঁর। নিজেকে মুকুল পরিচয় দিয়ে বললেন, “মালিক সব সময় আসেন না। আমি মালিকের নাম জানি না। উনি মহিলা।”
