AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ধুলিয়ান হিংসায় মৃত দাস পরিবারকে রেখেই পাঁচ হাজার কণ্ঠে হল গীতাপাঠ

Gita Path: এদিনের অনুষ্ঠানে ধুলিয়ান হিংসায় মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনা সহ সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘের ঔরঙ্গবাদ শাখা। গীতাপাঠের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেন কার্তিক মহারাজ। হরগোবিন্দ দাসের পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও চন্দন দাসের ছেলের হাতে ত্রিশুল তুলে দেন সঞ্জয় শাস্ত্রী।

Murshidabad: ধুলিয়ান হিংসায় মৃত দাস পরিবারকে রেখেই পাঁচ হাজার কণ্ঠে হল গীতাপাঠ
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 11, 2026 | 2:49 PM
Share

মুর্শিদাবাদ: বীরভূমের পর এবার মুর্শিদাবাদে গীতাপাঠের আয়োজন। পাঁচ হাজার কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সেই সভায় উপস্থিত হয়েছেন কার্তিক মহারাজ, সঞ্জয় শাস্ত্রী প্রমুখ। এছাড়া এদিনের মঞ্চে স্বাগত জানানো হয় ধুলিয়ান হিংসায় মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে।

মুর্শিদাবাদের সাগরদীঘির মনিগ্রামে এই গীতাপাঠের আয়োজন করা হয়। সনাতন সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার সকালে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্তিক মহারাজ। হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে ধুলিয়ানে। সেই ঘটনার প্রসঙ্গ এদিন উঠে আসে অতিথিদের বক্তব্যে।

এদিনের অনুষ্ঠানে ধুলিয়ান হিংসায় মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনা সহ সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘের ঔরঙ্গবাদ শাখা। গীতাপাঠের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেন কার্তিক মহারাজ। হরগোবিন্দ দাসের পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও চন্দন দাসের ছেলের হাতে ত্রিশুল তুলে দেন সঞ্জয় শাস্ত্রী।

কিছুদিন আগেই কলকাতায় ব্রিগেড ময়দানে ১০ লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তরা উপস্থিত হয়েছিলেন সেখানে। এর কিছুদিন পর বীরভূমে পাঁচ হাজার কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। আর এবার মুর্শিদাবাদে।

উল্লেখ্য, এই মুর্শিদাবাদের বেলডাঙাতেই সম্প্রতি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কোরানপাঠের আয়োজনও করেছিলেন সেখানে।

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!