Bangladesh: বাড়িতে ভর্তি-ভর্তি গাঁজা, গ্রেফতার বাংলাদেশি
Bangladesh: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। তল্লাশি চলে জলঙ্গি ঘোষ পাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের বাড়ি।

মুর্শিদাবাদ: বাড়ি বাংলাদেশে। লুকিয়ে এসে বসেছিল মুর্শিদাবাদের জলঙ্গিতে। এবার তাঁর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা। গ্রেফতার এক বাংলাদেশি।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। তল্লাশি চলে জলঙ্গি ঘোষ পাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের বাড়ি। এরপরই যুবকের বাড়ি থেকে প্রায় ২৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই বাড়ির মালিক শফিকুল ইসলাম এবং বাংলাদেশি যুবক দেলোয়ার হোসাইনকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, শফিকুল ইসলাম জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার বাসিন্দা। কিন্তু দেলোয়ার হোসাইন বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। ধৃতদের শনিবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে অভিযুক্তরা শুধু মাদক ব্যবসায় জড়িত? নাকি আরও বড় কোনও উদ্দেশ্য ছিল তাদের? তদন্ত করছে বাংলাদেশি পুলিশ।

