AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP worker Body recovered: হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নওদায়

Body of BJP worker recovered from river: গোপীনাথকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর সতীর্থদের। পরিবার সূত্রে জানা যাচ্ছে, রবিবার থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপীনাথের। এরইমধ্যে সোমবার দুপুরে নদী থেকে দেহ উদ্ধার হয়। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

BJP worker Body recovered: হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য নওদায়
রাজনৈতিক মহলে শোরগোলImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 5:00 PM
Share

মুর্শিদাবাদ: হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার। মৃতের নাম গোপীনাথ হালদার (৪০)। বাড়ি নওদা থানা এলাকায়। এদিন নওদার গোঘাটা এলাকায় জলঙ্গী নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর যায় নওদা থানার পুলিশের কাছে। পুলিশই শেষে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। 

গোপীনাথকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর সতীর্থদের। পরিবার সূত্রে  জানা যাচ্ছে, রবিবার থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপীনাথের। এরইমধ্যে সোমবার দুপুরে নদী থেকে দেহ উদ্ধার হয়। খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক আঙিনাতেও। নওদার বিজেপি নেতা তথা এবারের বিধানসভা ভোটের বিজেপি প্রার্থী রানা মণ্ডল বলছেন, ওকে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করে তারপর জলে ফেলে দেওয়া হয়েছে। তবে কেন এমনটা করা হল তা পরিষ্কার নয়।  

চলতি মাসের শুরুতে কল্যাণীতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর হয়। বিশ্বজিৎ শিকদার নামে ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে দাবি করেছিলেন পরিবারের সদস্যরা। তাঁর বাবা আবার বিজেপির বুথ সভাপতি। বিশ্বজিৎ-ও দীর্ঘদিন থেকে বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে সেই সময় রাজনৈতিক আঙিনাতেও বিস্তর চর্চা চলে।  

Follow Us