Humayun Kabir on son: ‘ও নিজের ছেলে হয়ে আমার সঙ্গে গদ্দারি করল’,ছলছল চোখে বললেন হুমায়ুন
Murshidabad: তাঁর বক্তব্য, রাজনীতিতে চড়াই-উতরাই থাকবে। গ্রেফতার হওয়া, আটক হওয়া খুবই সাধারণ ব্যাপার রাজনীতিবিদদের কাছে। গতকাল ছিল উপভোট। রেজিনগরে হুমায়ুন প্রার্থী করেছেন তাঁর ছেলেকে। ভোটের দিন তিনি পুলিশের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ করেছেন।

মুর্শিদাবাদ: আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir) ছেলের উপর ক্ষুব্ধ। শুধু ক্ষুব্ধ নয়, ‘গদ্দার’ বলেও আক্রমণ করেছেন তিনি। রাজনীতিতে তাঁর ছেলের কিছুই হবে না বলেও মন্তব্য করেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। রাজনীতি নয় ছেলেকে ব্যবসার পরামর্শ দিয়েছেন তিনি।
কেন হুমায়ুনের অভিমান?
এ দিন, তিনি বলেন, “আমার ছেলে রাজনীতিতে অভিজ্ঞ নয়। কালকে যখন পার্টি অফিস থেকে আমার ফোন কেড়ে নিয়ে আমায় লক করে দেওয়া হল, তারপর আমার ছেলে বিভিন্ন জায়গা থেকে ফোন পেয়েছে ভোট লুট করছে পুলিশ। সে নিজে থেকে আমাদের কর্মীদের বলছে তোমরা বুথ থেকে সরে যাও। বাড়ি যাও। সে তো নিজেই আত্মসমর্পণ করেছে। ষোলো কলা পূর্ণ হয়েছে শুভেন্দু অধিকারীর, ষোলো কলা পূর্ণ হয়েছে এসপি-র। তারা ভাল থাকুক, সুস্থ থাকুক। আগাম শুভেচ্ছা শাখারভ সরকারকে।” এখানেই রাগ হুমায়ুনের।
তাঁর বক্তব্য, রাজনীতিতে চড়াই-উতরাই থাকবে। গ্রেফতার হওয়া, আটক হওয়া খুবই সাধারণ ব্যাপার রাজনীতিবিদদের কাছে। গতকাল ছিল উপভোট। রেজিনগরে হুমায়ুন প্রার্থী করেছেন তাঁর ছেলেকে। ভোটের দিন তিনি পুলিশের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ করেছেন। এমনকী, কুকথা বলারও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আটক হন। তবে লড়াই করেছেন। আজ সেই বিষয়টিই বুঝিয়েছেন তিনি।
হুমায়ুন এও বলেন, “আমি ওর উপর ভরসা করেছিলাম। কত লোকে কত সমালোচনা করেছে তাও আমি ওকে রেখেছি। অন্য কেউ হলে বিক্রি হয়ে যাবে। ও নিজের ছেলে হয়ে আমার সঙ্গে গদ্দারি করল। আমরা অনেক চড়াই-উতরোই দেখেছি। ওর রাজনীতিতে কিছুই হবে না।”
