AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: পাঁচ নম্বর বিয়েটা করার আগেই পড়ল ফ্যাঁসাদে, পাত্রী পক্ষ জেনে যেতেই মণ্ডপ ছেড়ে পালাল বর

Murshidabad: তার কিছুক্ষণের মধ্যে বিয়ের আসর বসার আগেই যুবক পলায়ন করে। কিন্তু আটকা পড়ে ওই যুবকের সঙ্গে আসা বরযাত্রীরা। বরযাত্রীদের আটকে রেখে মেয়ের পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের কাছে।

Murshidabad: পাঁচ নম্বর বিয়েটা করার আগেই পড়ল ফ্যাঁসাদে, পাত্রী পক্ষ জেনে যেতেই মণ্ডপ ছেড়ে পালাল বর
মুর্শিদাবাদের বর পালালোImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2024 | 8:58 PM
Share

সামশেরগঞ্জ: সব ঠিকঠাক চলছিল। বিয়ের আসর বসেছিল। অতিথিরা এসেও পড়েছিলেন। এমন সময় শুরু হইচই। কেন? বরের আসল ‘রূপ’ চলে এসে সামনে। মেয়ের বাড়ির দাবি, যুবকের আগেও একবার বিয়ে হয়েছিল। এরপরই পালিয়ে গেল জামাই। তবে আটকা পড়লেন বরযাত্রীরা। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে ফরাক্কার মহেশপুরের বটতলা এলাকায়।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ঘটেছে। মেয়ের পরিবার সূত্রে খবর, গত একমাস আগে ফোনের মাধ্যমে যোগাযোগ হয় সামসেরগঞ্জের চকসাপুর এলাকার যুবক ও ফরাক্কার বটতলা এলাকার যুবতীর। তারপরেই নানা টানাপোড়েনের পর রবিবার তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা। সেই মতো বেশ কয়েকজন বরযাত্রী নিয়ে মহেশপুরের বটতলা এলাকায় বিয়ে করতে আসে ওই যুবক। কিন্ত হঠাৎ বিয়ের আসর বসার আগে মেয়ের পরিবারের লোকজন অভিযোগ করেন ছেলেটির এর আগেও একাধিক বিবাহ হয়েছে। যদিও যুবক এই অভিযোগ অস্বীকার করেন।

তার কিছুক্ষণের মধ্যে বিয়ের আসর বসার আগেই যুবক পলায়ন করে। কিন্তু আটকা পড়ে ওই যুবকের সঙ্গে আসা বরযাত্রীরা। বরযাত্রীদের আটকে রেখে মেয়ের পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা থানার পুলিস। আটকে থাকা বরযাত্রীদের পুলিশের হাতে তুলে দেয় পাত্রী পক্ষ। পাত্রী বলেন,”ওর আর আমার ফোন থেকে সম্পর্ক হয়। ওরা আমায় দেখতেও আসে। তারপর বিয়ের আসর বসে। আজ বিয়ে করতে এসেছিল। এরপর শুনলাম ছেলেটার চারটে বিয়ে হয়েছিল।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা