AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ভোর রাতে মসজিদে গিয়েছিলেন পরিবারের সদস্যরা, ঘরের ভিতর ঝলসে শিশুকন্যার মৃত্যু

Murshidabad: তামান্না খাতুনের পরিবারের সদস্যরা ভোর রাতে নমাজ পড়তে গিয়েছিলেন।  সে সময়ে বাড়িতে আগুন লেগে যায়। তামন্না বাড়িতে শোওয়ার ঘরে ছিল। ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি টের পায়নি সে।

Murshidabad: ভোর রাতে মসজিদে গিয়েছিলেন পরিবারের সদস্যরা, ঘরের ভিতর ঝলসে শিশুকন্যার মৃত্যু
আগুনে ঝলসে মৃত্যু হয় সাত বছরের শিশুরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 15, 2024 | 9:40 AM
Share

 মুর্শিদাবাদ: ঘরে ঘুমিয়েছিল সাত বছরের শিশুকন্যা। বাড়ির লোকজন মসজিদে গিয়েছিলেন। হঠাৎ করেই আগুন লেগে যায় বাড়িতে। বুঝতে পারেনি শিশুটি। প্রতিবেশীরা যতক্ষণে বুঝতে পেরেছিলেন, ততক্ষণে আগুন গ্রাস করে গোটা বাড়িটা। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তামান্না খাতুন নামে সাত বছরের শিশুকন্যার।  ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত মৌসুমারি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তামান্না খাতুনের পরিবারের সদস্যরা ভোর রাতে নমাজ পড়তে গিয়েছিলেন।  সে সময়ে বাড়িতে আগুন লেগে যায়। তামন্না বাড়িতে শোওয়ার ঘরে ছিল। ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি টের পায়নি সে। যতক্ষণে প্রতিবেশীরা দেখতে পেয়ে ছুটে আসেন, তখন গোটা বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলছে। বাড়ির ভিতরে ঢুকতে পারছিলেন না কেউ। প্রতিবেশীরা নিজেদের বাড়ি থেকেই বালতি-গামলা করে জল ঢালতে শুরু করেন। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।

খবর দেওয়া হয় দমকলে। তবে দমকল আসার আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা। বাড়ির ভিতরে ঢুকে শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু শিশুটির শরীর পুরো ঝলসে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার মর্মান্তিকতায় প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

Follow Us