AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: কেন মেয়ে হয়েছে পরপর দু’বার? স্ত্রীকে এমন শাস্তি দিলেন স্বামী সকলে শিউরে উঠলেন

Murshidabad: আহত গৃহবধূর নাম মিনারা খাতুন। অভিযুক্ত স্বামীর নাম কামাল শেখ। আহত গৃহবধূর দাবি, কামালের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুক্রবার রাত্রিবেলা তাঁর স্বামী শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে। পর পর দু'বার কন্যা সন্তান হওয়ায় তার সঙ্গে ঝামেলা করে।

Murshidabad: কেন মেয়ে হয়েছে পরপর দু'বার? স্ত্রীকে এমন শাস্তি দিলেন স্বামী সকলে শিউরে উঠলেন
মহিলার উপর অত্যাচারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2024 | 7:10 PM
Share

ভগবানগোলা: একাংশ মানুষের চিন্তা-ভাবনা এখনও যে সীমিত তা মুর্শিদাবাদের এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল। পরপর দু’বার কন্যা সন্তান হওয়ার শাস্তি। এক মহিলার চুল কেটে শারীরিক অত্যাচারের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার পুরাতন কাশিয়াডাঙা এলাকায়।

আহত গৃহবধূর নাম মিনারা খাতুন। অভিযুক্ত স্বামীর নাম কামাল শেখ। আহত গৃহবধূর দাবি, কামালের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুক্রবার রাত্রিবেলা তাঁর স্বামী শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে। পর পর দু’বার কন্যা সন্তান হওয়ায় তার সঙ্গে ঝামেলা করে। অত্যাচারের বিষয়ে মিনার নিজের বাবা-মা-কে জানালে ওই নিজের শ্বশুর ও শাশুড়িকেও গালিগালাজ করে অভিযুক্ত।

বর্তমানে ওই গৃহবধূ আহত অবস্থায় কানাপুকুর হাসপাতালে ভর্তি। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই মহিলা। আহত মহিলা বলেন, “আমাকে শারীরিকভাবে অত্যাচার করে। পরপর মেয়ে হয়েছে বলে চুল কেটে দিয়েছে। মারধর করেছে। গত চারদিন থেকে মারছে। কামড়েছে।”

Follow Us