AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Mob Lynching: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্তকে পিটিয়ে ‘খুন’

Beldanga Harassment Allegation: গত বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় অভিযুক্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে। সেই সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে নাবালিকাকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যান। তবে এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীরা জড়ো হয়ে অভিযুক্তকে ধরে ব্যাপক মারধর শুরু করে।

Murshidabad Mob Lynching: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, অভিযুক্তকে পিটিয়ে 'খুন'
গ্রেফতার অভিযুক্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2026 | 6:04 PM
Share

মুর্শিদাবাদ: নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত প্রৌঢ়কে গণপিটুনি দিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদের বেলডাঙা থানার ফতেনগর গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মদ্যপ অবস্থায় অভিযুক্ত এক নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে। সেই সময় অভিযুক্তের স্ত্রী বিষয়টি দেখতে পেয়ে নাবালিকাকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যান। তবে এই খবর দ্রুত গ্রামে ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত গ্রামবাসীরা জড়ো হয়ে অভিযুক্তকে ধরে ব্যাপক মারধর শুরু করে।

গণপিটুনির জেরে গুরুতর জখম অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার দুপুরে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতেই বিশ্বনাথ মণ্ডল, রাজকুমার মণ্ডল, সঞ্জয় মণ্ডল ও রিঙ্কু মণ্ডল নামে চারজনকে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার বহরমপুর জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় জড়িত বাকি পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকা বর্তমানে থমথমে।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ