AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: পয়লার সকালে ধু ধু মন্দির, লোক নেই গঙ্গার ঘাটে, কালীর পায়ে মাথা পর্যন্ত ঠেকাতে গেল না কেউ!

Murshidabad: অন্যান্য বছর ওই মন্দিরে পা ফেলার জায়গা থাকে না। কিন্তু এই বছর সম্পূর্ণ ভিন্ন চিত্র। সকাল থেকে নেই কোনও মানুষের ভিড়। হালখাতা নিয়ে প্রায় কেউ যায়নি। মানুষের মনে আনন্দ নেই, মানুষ আসবে কীভাবে?

Murshidabad: পয়লার সকালে ধু ধু মন্দির, লোক নেই গঙ্গার ঘাটে, কালীর পায়ে মাথা পর্যন্ত ঠেকাতে গেল না কেউ!
ধুলিয়ানের কালী মন্দিরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 3:16 PM
Share

ধুলিয়ান: গঙ্গায় স্নান করে সোজা মন্দিরে। কালী মূর্তিতে হালখাতা ছুঁইয়ে শুরু হবে নতুন বছর। এটাই দীর্ঘদিনের রীতি। তবে ১৪৩২ সালের শুরুটা যেন অন্যরকম। মন্দিরে ভক্তের দেখা নেই, গঙ্গার ঘাটে ভিড় নেই। যাদের হালখাতা নিয়ে যাওয়ার কথা, তাদের দোকানই বন্ধ। ধুলিয়ানের সবথেকে বড় কালী মন্দিরের অবস্থা দেখলেই বোঝা যাবে, নতুন বছর এবার বিষাদে ভরা।

অন্যান্য বছর ওই মন্দিরে পা ফেলার জায়গা থাকে না। কিন্তু এই বছর সম্পূর্ণ ভিন্ন চিত্র। সকাল থেকে নেই কোনও মানুষের ভিড়। হালখাতা নিয়ে প্রায় কেউ যায়নি। মানুষের মনে আনন্দ নেই, মানুষ আসবে কীভাবে? এমনটাই বললেন মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ মিশ্র। এলাকার মানুষের বক্তব্য, পুজো দিতে কেউ আসেননি, মানুষের মন ভাল নেই। আতঙ্কে রয়েছেন সবাই। নববর্ষ বিষাদে পরিণত হয়েছে।

কারো দোকানে শাটার পুরো বন্ধ। কারও দোকানে অর্ধেক বন্ধ। কেউ আশা করে বসে রয়েছেন, এবার অন্তত গ্রাহক আসবে বেচাকেনা শুরু হবে। কেউ আবার চরম হতাশায় দোকানের সামনে মাথায় হাত দিয়েই বসে রয়েছেন।

বাড়ির মেয়েরাও সকাল সকাল মন্দিরে যেতে পারলেন না এবার। ধীরে ধীরে ছন্দে ফিরলেও কোথায় যেন হারিয়ে গেল চেনা ধুলিয়ান। নববর্ষ এবার যেন অন্ধকারাচ্ছন্ন।

Follow Us
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'মোদী বড় বড় কথা বলছেন...', কেন বললেন সায়নী
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
'কাদের জন্য বর্ডার খোলা?' ব্রিগেডে প্রশ্ন নিশীথের
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
বাংলার উন্নয়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্পগুলি: নরেন্দ্র মোদী
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'বিপদে মোরে রক্ষা করো...', ব্রিগেডে জনতার দিকে তাকিয়ে মোদীর আবৃত্তি
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'পরিবর্তন হচ্ছে তো?', মোদীর সামনেই মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন শুভেন্দু
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
'ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই', হুঙ্কার মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
বাংলায় চাকরি 'নেই'! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
স্বপ্ন দেখতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন মোদী: শমীক
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত