Congress leader Adhir Chowdhury: ‘পিষে দেব’, প্রচারে বেরিয়ে কেন এমনটা বললেন অধীর রঞ্জন চৌধুরী?
Adhir Chowdhury Campaign Disruption: বিক্ষোভকারীদের সঙ্গে অধীরের নিরাপত্তা রক্ষীদেরও ব্য়াপক ধস্তাধস্তি হয়। তবে এই ঘটনাকে বিশেষ আমল না দিয়ে অন্য ওয়ার্ডে প্রচার চালান অধীর। পাল্টা তোপ দেগে তিনি বলেন, “হাতি চালে বাজার, কুত্তা ভোকে হাজার।” এমনকি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল রক্তারক্তি চাইলে কংগ্রেসও যে পিছু হঠবে না, সেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বহরমপুরে ভোটপ্রচারে বেরিয়ে তৃণমূলের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বহরমপুরে ২১ নম্বর ওয়ার্ডে তাঁকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। দুই শিবিরের কর্মীদের মধ্যে দফায় দফায় ধস্তাধস্তিতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের সঙ্গে অধীরের নিরাপত্তা রক্ষীদেরও ব্য়াপক ধস্তাধস্তি হয়। তবে এই ঘটনাকে বিশেষ আমল না দিয়ে অন্য ওয়ার্ডে প্রচার চালান অধীর। পাল্টা তোপ দেগে তিনি বলেন, “হাতি চালে বাজার, কুত্তা ভোকে হাজার।” এমনকি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল রক্তারক্তি চাইলে কংগ্রেসও যে পিছু হঠবে না, সেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
Follow Us