Congress: বিধানসভা ভোটের আগে ভরতপুরে বড় ধাক্কা তৃণমূলের, অধীরের হাত ধরে ‘ঘরওয়াপসি’ সিজারের

Congress in Murshidabad: আজাহার উদ্দিন সিজারের এই দলবদল ভরতপুর এলাকায় তৃণমূলে যে বড়সড় ফাটল ধরাল তা বলার অপেক্ষা রাখে না। আদতে পুরনো কংগ্রেসী সিজার রাজ্যে পালাবদলের আবহে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

Congress: বিধানসভা ভোটের আগে ভরতপুরে বড় ধাক্কা তৃণমূলের, অধীরের হাত ধরে ‘ঘরওয়াপসি’ সিজারের
রাজনৈতিক মহলে চর্চা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 05, 2026 | 11:59 PM

মুর্শিদাবাদ: মাঠে অধীর। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ভরতপুরে শক্তিবৃদ্ধি কংগ্রেসের। বৃহস্পতিবার বিকেলে সালারের উজুনিয়াতে যোগদান সভায় ঘাসফুল শিবির ছেড়ে কয়েক হাজার কর্মী নিয়ে কংগ্রেসে ফিরলেন দাপুটে নেতা তথা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি আজাহার উদ্দিন সিজার। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি। 

আজাহার উদ্দিন সিজারের এই দলবদল ভরতপুর এলাকায় তৃণমূলে যে বড়সড় ফাটল ধরাল তা বলার অপেক্ষা রাখে না। আদতে পুরনো কংগ্রেসী সিজার রাজ্যে পালাবদলের আবহে কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। দীর্ঘ ১০ বছর তিনি তৃণমূলের সালার ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন। এখন বিধানসভা ভোটের ঠিক আগে তাঁর ঘর ওয়াপসিতে ভরতপুরের রাজনৈতিক সমীকরণ বড়সড় বদল হতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। 

তাঁর হাতে পতাকা তুলে দেওয়ার পর অধীর চৌধুরী জানান, মানুষ এখন বুঝতে পারছে যে উন্নয়নের প্রকৃত দিশা কংগ্রেসই দেখাতে পারে। সিজারের প্রত্যাবর্তনে মুর্শিদাবাদে কংগ্রেসের হাত আরও শক্ত হল। সিজারের সঙ্গে কয়েক হাজার কর্মীর এই দলবদল নিছক কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং স্থানীয় স্তরে তৃণমূলের গোষ্ঠীকন্দল বা ক্ষোভের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের আগে এই শক্তিবৃদ্ধি কংগ্রেস শিবিরকে যে বাড়তি অক্সিজেন দেবে, তা বলাই বাহুল্য। তাই ভোটের আগে এই দলবদল স্বভাবতই জেলার রাজনৈতিক চর্চার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে।