Mamata Banerjee : ‘অপদার্থ! অমিত শাহের পদত্যাগ দাবি করছি’, তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee Attacks Amit Shah : মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গিয়েছে। পুরোটাই অমিত শাহ করিয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে পুরোটা করিয়েছে। তাঁকে ইস্তফা দিতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী।" একইসঙ্গে কালিয়াচকের ঘটনা নিয়েও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অভিযোগ তুলেছেন, বাংলায় জনবিন্যাস বদলে দিয়েছে তৃণমূল। এবার এই বিষয়ে সাগরদিঘির সভা থেকে অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গিয়েছে। পুরোটাই অমিত শাহ করিয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে পুরোটা করিয়েছে। তাঁকে ইস্তফা দিতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে কালিয়াচকের ঘটনা নিয়েও মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুরোটাই বিজেপির গেম প্ল্যান। একইসঙ্গে বাংলার মানুষের প্রতি তাঁর আবেদন, “কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তিপূর্ণভাবে লড়াই করতে হবে।”

