মায়ানমারে নিম্নচাপ, বাংলায় কি দুর্যোগের ভয়?
West Bengal Weather Update: উৎসবের মুখে ফের সাগরে দুর্যোগের ভ্রুকুটি। মায়ানমারে তৈরি হওয়া নিম্নচাপ নিয়ে বাড়ছে উদ্বেগ। পুজোর কেনাকাটার মাঝেই কি তবে ভাসবে বাংলা? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? জানতে দেখুন ভিডিয়ো।
পুজোর ঠিক মুখেই মায়ানমারে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে রাজ্যবাসীর জন্য স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপটি ইতিমধ্যে শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সিস্টেমটি ক্রমশ এগোচ্ছে বাংলাদেশ ও ত্রিপুরার দিকে। ফলে বাংলায় আপাতত কোনও ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
তবে পুরোপুরি শুকনো আবহাওয়া এখনই মিলছে না। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলাতেও রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ নিম্নচাপের বড় দুর্যোগ না থাকলেও, ভ্যাপসা গরম আর বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে।

