লম্বা কালো পাইপের মতো… বাড়ির পিছনে যেতেই যা দেখা গেল, হাত-পা ঠান্ডা হয়ে গেল!

Nadia: নদিয়ার বাসিন্দা তারক মন্ডলের বাড়িতে নির্মাণকাজ করার জন্য ইট কিনে রেখেছিলেন। আজ বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিলেন। সেই সময় ইট আনতে গিয়ে দেখা যায়, ইটের মধ্যেই রয়েছে লোহার কলের পাইপের মতো দেখতে কিছু একটা জিনিস।

লম্বা কালো পাইপের মতো... বাড়ির পিছনে যেতেই যা দেখা গেল, হাত-পা ঠান্ডা হয়ে গেল!
এলাকায় তীব্র চাঞ্চল্য।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 21, 2026 | 8:59 PM

নদিয়া: ভোটের দিন ঘোষণার আগেই নদিয়ায় চাঞ্চল্য। শক্তিশালী সকেট বোমা উদ্ধার করাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে, একটি বাড়ির রান্নাঘরের পাশ পড়েছিল বোমাগুলি। বাড়ির তৈরির জন্য রাখা ইটের ডিবি থেকে উদ্ধার হয় ওই বোমা। বাড়ি তৈরির জন্য ইট সরাতেই উদ্ধার হয় বোমা। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দিয়েছে পুলিশ।

ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া বসুদেবপুরে এলাকায়। সেখানের বাসিন্দা তারক মন্ডলের বাড়িতে নির্মাণকাজ করার জন্য ইট কিনে রেখেছিলেন। আজ বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিলেন। সেই সময় ইট আনতে গিয়ে দেখা যায়, ইটের মধ্যেই রয়েছে লোহার কলের পাইপের মতো দেখতে কিছু একটা জিনিস। দেখা যায়, একটি নয়, তিনটি সকেট বোমা রাখা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে।

নাকাশীপাড়া থানার পুলিশের তরফ থেকে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করবে বলে জানা যায়। যত নির্বাচনের সময় এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে  শক্তিশালী তাজা বোমা উদ্ধার কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল।