রানাঘাটে গুলিবিদ্ধ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী, তদন্তে পুলিশ

আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষী। ঘটনার তদন্তে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, ব্যাঙ্কের টাকা বহনকারী সংস্থার নিরাপত্তা রক্ষী মোশারফ হোসেন মন্ডল রবিবার দুপুরে রানাঘাট শীতলতলার একটি বেসরকারি ব্যাঙ্কে  টাকা পৌঁছে সেখান থেকে তার গাড়িতে ওঠেন।

রানাঘাটে গুলিবিদ্ধ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী, তদন্তে পুলিশ
গুলিবিদ্ধ হয়ে মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 23, 2026 | 3:53 PM

নদিয়া: নদিয়া রানাঘাটে গুলিবিদ্ধ হলেন এক নিরাপত্তা রক্ষী। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তিনি ব্যাঙ্কে টাকা সরবরাহকারী গাড়ির নিরাপত্তারক্ষী। ব্যাঙ্কে টাকা জমা দিয়ে গাড়িতে ওঠার সময় তার পেটে গুলি লাগে বলে সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষী। ঘটনার তদন্তে রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, ব্যাঙ্কের টাকা বহনকারী সংস্থার নিরাপত্তা রক্ষী মোশারফ হোসেন মন্ডল রবিবার দুপুরে রানাঘাট শীতলতলার একটি বেসরকারি ব্যাঙ্কে  টাকা পৌঁছে সেখান থেকে তার গাড়িতে ওঠেন।

সূত্রের খবর, তার সার্ভিস বন্দুকটি গাড়ি সিটে রাখা ছিল, অসাবধানতাবশত সেই বন্দুক থেকে গুলি ছিটকে তার পেটে লাগে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই নিরাপত্তা রক্ষী, নিয়ে যাওয়া হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে।

সেখানে তার অবস্থার অবনতি হলে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাকে, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন নিরাপত্তা রক্ষী মোশারফ হোসেন মন্ডল। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।