AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahua Moitra: ‘…বোরখা পরে ডিম ছুড়ুন’, এমন কথা বলতেই মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ

তাঁদের ব্যাঙ্গ করে বলেন, "এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন। তাহলে আপনাকে আর কেউ দেখতে পাবে না। আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগ হবে না।" সাংসদের সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর এই দেখা গেল করিমপুর বিজেপি তরফে হোগলবেরিয়া থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

Mahua Moitra: '...বোরখা পরে ডিম ছুড়ুন', এমন কথা বলতেই মহুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপ
মহুয়া মৈত্রImage Credit: Sanjeev Verma/HT via Getty Images
| Edited By: | Updated on: Jun 18, 2026 | 7:08 AM
Share

নদিয়া: রাজ্যে একের পর প্রাক্তন বিধায়ক নেতা মন্ত্রী গ্রেফতার। বুধবারও গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Giha)। এই আবহের মধ্যে এবার বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। হিন্দুদের বোরখা পরার মন্তব্যের প্রেক্ষিতে মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের বিজেপি নেতা হীরক ভট্টাচার্যের।

দিন কয়েক আগে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে বেশ কয়েকজন বিজেপির মহিলা নেত্রীরা ডিম এবং টমেটো হাতে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের দাবি ছিল, কোনও একটি পুরনো মামলায় মহুয়া মৈত্র আদালতে হাজিরা দিতে আসতে পারেন। আর হাজিরা দিতে এলেই তাঁকে লক্ষ্য করে ডিম এবং টমেটো ছোড়া হবে। সেই ছবি এবং বক্তব্য সংবাদ মাধ্যমে খবর আকারে উঠে আসে। এরপরই দেখা যায় মহুয়া মৈত্র পরপর নিজেই দু’টি বক্তব্য ভিডিয়ো  করে ফেসবুকে পোস্ট করেন।

মহুয়ার প্রথম বক্তব্য ছিল, যে সমস্ত মহিলাদের দেখা যাচ্ছে তাঁরা তৈরি থাকুন তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন। থানা অভিযোগ না নিলে তিনি আদালত এমনকি সুপ্রিমকোর্টেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

এরপরের দিন আবার আরও একটি ভিডিয়ো করেন। সেখানে তিনি যে সমস্ত মহিলারা ভিডিয়োতে দাঁড়িয়ে ছিলেন, তাঁদের নাম ধরে ধরে এফআইআর করবে বলে জানিয়ে দেন। পাশাপাশি তিনি বলেন, “আপনারা ডিম একাই ছুটতে পারেন না। আমিও ওমলেট করতে জানি।”

তাঁদের ব্যাঙ্গ করে বলেন, “এভাবে ডিম ছোড়ার থেকে বোরখা পরে ডিম ছুড়ুন। তাহলে আপনাকে আর কেউ দেখতে পাবে না। আপনার বিরুদ্ধে তাহলে অভিযোগ হবে না।” ঠিক কী বলেছিলেন মহুয়া? কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ বলেন, “একটু বুদ্ধি নিয়ে আসুন। এখন তো অনেক মুসলিম ভাইরা টাকা দিয়ে সিকিওরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে তাঁদের বৌদের থেকে কয়েকটা বোরখা ধার করে নিয়ে আসুন। তাহলে বোরখা পরে ডিমগুলো ভাল করে ছুড়তে পারবেন। কেউ চিনতে পারবেন না। আপনাদের বিরুদ্ধে কেস হবে না।”

সাংসদের সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর এই দেখা গেল করিমপুর বিজেপি তরফে হোগলবেরিয়া থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মূলত অভিযোগে বলা হয়, তিনি যে মন্তব্যগুলি বারংবার করছেন সেগুলো ধর্মের ভাবাবেগে আঘাত করছে। পাশাপাশি হিন্দু মুসলমান সম্প্রীতি ভঙ্গ করতে চাইছেন। সেই কারণে অভিযোগ দায়ের।

Follow Us