Asim Sarkar: ‘কোন বাপ ঠেকায় দেখব’, অডিয়ো ভাইরাল হতেই বিধায়ক অসীম বললেন, ‘সেই পুলিশ অফিসারের গালে কি চুমু খাব?’
Nadia: পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অসীম সরকার। সংশ্লিষ্ট ওসিকে সরানোর দাবিতে ঊর্ধ্বতন মহল এবং মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন বলেও অভিযোগ। ভাইরাল অডিয়ো ও বিধায়কের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।

ভাইরাল হওয়া একটি অডিয়োতে বিধায়ককে এক পুলিশকর্মীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে অসীম সরকারকে। পুলিশ অফিসারের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, “অশোকবাবু (নগরউখড়া ফাঁড়ির আইসি অশোক বিশ্বাস) সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে! এত সাধুগিরি আগে কোথায় ছিল। আমি যত নরম, তত গরম। মণ্ডল সভাপতিকে অ্যারেস্ট করবে বলেছে। এত বড় কথা বলার ক্ষমতা কোথা থেকে পেল! টেনে বের করে নিয়ে যাব। কোন বাপ ঠেকায় দেখব, আমাকে চেনে না এখনও।”
জানা গিয়েছে, নগরউখড়ায় অটো-টোটো সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপির মণ্ডল সভাপতি তুষারকান্তি গাইনের বিরুদ্ধে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। বিষয়টি বিধায়ককে জানানো হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁর কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়।
অন্যদিকে, পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অসীম সরকার। সংশ্লিষ্ট ওসিকে সরানোর দাবিতে ঊর্ধ্বতন মহল এবং মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন বলেও অভিযোগ। ভাইরাল অডিয়ো ও বিধায়কের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা।
অডিয়োর বিষয়টি স্বীকার করে নিয়ে অসীম সরকার বলেন, “ভাইরাল করেছে ভালোই হয়েছে। মিথ্যা নিয়ে রাজনীতি করে না। সত্যের উপর রাজনীতি করি। যারা অত্যাচার করে অটো ভেঙেছে, টোটো ভেঙেছে, তাদের বাদ দিতে হবে। তাদের সাপোর্ট করলে কি সেই অফিসারের গালে চুমু খাব? আমি গরমে গরম, নরমে নরম। আমার রাডারে আরও কয়েকজনের নাম আছে। আমি দমে থাকার মানুষ নয়।”
এই অডিয়ো প্রসঙ্গে তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্য়ায় বলেন, “নিজেরাই বলছে পুলিশকে পেটাব। ওদের সরকার, ওরাই পেটাবে। এতদিন কতলোকের নাম বলত। ওরা নিজেরা কী করছে। উত্তেজিত হয়ে ফোন করলে কি অপরাধ কমে যায়?”
