AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Krishnanagar Bomb Recovery: ইলেক্ট্রিক বক্সের মধ্যে রাখা ছিল বোমা, নতুন সরকার গঠনের দিনই চাঞ্চল্য নদিয়ায়

Nadia Bomb Scare: পুলিশ নির্দিষ্ট বাড়িটি ঘিরে ফেলে এবং মিটার বক্স থেকে বোমাটি উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছনোর পর বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবহুল এলাকার একটি বাড়ির মিটার বক্সে এভাবে বোমা রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Krishnanagar Bomb Recovery: ইলেক্ট্রিক বক্সের মধ্যে রাখা ছিল বোমা, নতুন সরকার গঠনের দিনই চাঞ্চল্য নদিয়ায়
বোমা উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 09, 2026 | 3:03 PM
Share

নদিয়া: রাজ্যে যখন নতুন মুখ্যমন্ত্রী ও সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সাজসাজ রব, ঠিক সেই মুহূর্তেই নদিয়ার কৃষ্ণনগর শহরের সুকান্তপল্লিতে শক্তিশালী বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে কৃষ্ণনগর সুকান্তপল্লির দাসপাড়া এলাকার এক বাসিন্দা নিজের বাড়ির ইলেকট্রিক মিটার বক্সে একটি সন্দেহভাজন বস্তু দেখতে পান। ভালো করে লক্ষ্য করতেই বোঝা যায় সেটি বোমা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোতোয়ালি থানার বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। পৌঁছয়  কেন্দ্রীয় বাহিনী।

পুলিশ নির্দিষ্ট বাড়িটি ঘিরে ফেলে এবং মিটার বক্স থেকে বোমাটি উদ্ধার করে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছনোর পর বোমাটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবহুল এলাকার একটি বাড়ির মিটার বক্সে এভাবে বোমা রেখে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

রাজনৈতিক অস্থিরতা নাকি ব্যক্তিগত শত্রুতা—সব দিক খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এই ধরনের ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর একটি বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল। তদন্তকারী আধিকারিকদের মতে, সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.