AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: সন্দেশখালির দোষীদের বড় শাস্তি অপেক্ষা করছে, রানাঘাট থেকে কড়া বার্তা শাহর

Amit Shah: এদিন অমিত শাহ বলেন, "সন্দেশখালির মতো ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া দরকার। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও বছরের পর বছর মহিলাদের শোষণ হয়েছে। সিবিআই তদন্ত করছে। তবে বাংলার মা, বোনেদের চিন্তা করার দরকার নেই।"

Amit Shah: সন্দেশখালির দোষীদের বড় শাস্তি অপেক্ষা করছে, রানাঘাট থেকে কড়া বার্তা শাহর
অমিত শাহ।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 10, 2024 | 10:36 PM
Share

রানাঘাট: ভোটপ্রচারে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখে সন্দেশখালির কথা। শুক্রবার নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে জনসভা করেন অমিত শাহ। আর সেই মঞ্চ থেকেই শাহ বলেন, সন্দেশখালির দোষীদের উল্টো ঝুলিয়ে সোজা করার কাজ করবে বিজেপি।

এদিন অমিত শাহ বলেন, “সন্দেশখালির মতো ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া দরকার। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও বছরের পর বছর মহিলাদের শোষণ হয়েছে। সিবিআই তদন্ত করছে। তবে বাংলার মা, বোনেদের চিন্তা করার দরকার নেই। দোষীদের উল্টো টাঙিয়ে সিধা করা হবে।”

সন্দেশখালি নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে তপ্ত বঙ্গ রাজনীতি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা এখন জেলে। জমি দখল থেকে নারী নির্যাতনের অভিযোগ ঘিরে তপ্ত সন্দেশখালি। এরইমধ্যে গত কয়েকদিনে নতুন মোড়। একের পর এক ভিডিয়ো সামনে আসছে (ভিডিয়োগুলির সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি)। তবে তা ঘিরে নতুন করে বিতর্ক দানা বেধেছে। তবে বিজেপির দাবি, দোষীদের আড়াল করতে তৃণমূল নানা ষড়যন্ত্র করছে। এই আবহে আবার শুক্রবার রাতে অস্ত্র উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। সন্দেশখালির রামপুরের পিঁপড়েখালি খেয়াঘাটের ঘটনা। গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা