AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: দৃশ্যমানতা কম, শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু তিন জনের

Nadia: সকালে শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি লরি। তার পিছনে একটি ছোট চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারাণ ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি।

Nadia: দৃশ্যমানতা কম, শান্তিপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু তিন জনের
শান্তিপুরে দুর্ঘটনায় মৃত ৩Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 10, 2024 | 11:10 AM
Share

নদিয়া: কুয়াশাচ্ছন্ন সকাল। দৃশ্যমানতা কম। তার জেরেই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে তিন জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শান্তিপুরের বাবলা পঞ্চায়েত এলাকায়। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি লরি। তার পিছনে একটি ছোট চারচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারাণ ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটো গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশে যাচ্ছিল।  ঘন কুয়াশার কারণেই ছোট গাড়ির চালক লরি দেখতে পাননি বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তার জেরেই সজোরে গিয়ে লরির পিছনে ধাক্কা মারেন চালক। ছোট গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। গাড়ি ভিতরেই আটকে পড়েন তিন জন। মাথা-মুখ থেঁতলে যায় তাঁদের। যতক্ষণে তাঁদের উদ্ধার করা হয়, মৃত্যু হয় তিন জনের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

Follow Us