AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: একাদশীর সকালে স্ত্রীক প্রেমিককে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ

Nadia Crime: প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে রঞ্জিতের বেশ কয়েক মাস ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলার স্বামী রমেশ বিশ্বাস কিছুদিন আগে সেটা জেনে যান। তারপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল।

Nadia:  একাদশীর সকালে স্ত্রীক প্রেমিককে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ
শক্তিনগর জেলা হাসপাতাল
| Edited By: | Updated on: Oct 03, 2025 | 11:50 PM
Share

নদিয়া: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে স্বামীর হাতে খুন যুবক! রক্তাক্ত অবস্থায় ওই যুবককে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভীমপুর থানার ময়দানপুর এলাকায়।পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম রঞ্জিত সর্দার(৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে রঞ্জিতের বেশ কয়েক মাস ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওই মহিলার স্বামী রমেশ বিশ্বাস কিছুদিন আগে সেটা জেনে যান। তারপর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। স্থানীয় বাসিন্দারাই জানাচ্ছেন, এর আগেই রঞ্জিতকে এই নিয়ে একাধিকবার সতর্ক করতে দেখা গিয়েছে রমেশকে। রাস্তাতেই তাঁরা বচসায় জড়িয়ে পড়েছেন।

মাঝেমধ্যে স্থানীয় বাসিন্দারাই তাঁদের মধ্যস্থতা করে দিতেন। আবার অনেক সময়ে নিতান্ত পারিবারিক বিষয় বলে হস্তক্ষেপ করেননি। জানা যাচ্ছে, একাদশীর সকালে রঞ্জিত সর্দারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

রাস্তার ধারে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল। স্থানীয় বাসিন্দারাই সেটা দেখতে পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তর জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এদিন কলকাতার পদ্মপুকুর এলাকাতেই ঠিক একই কারণে খুন হন পেশায় ডেলিভারি বয় এক যুবক। তাঁর স্ত্রী নিজের প্রেমিকের সঙ্গে ছক করে খুন করেন বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরব হন এলাকার বাসিন্দারাও। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়াতেই খুন হতে হয়েছে ওই যুবককে।

Follow Us