AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranaghat: ‘জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে…’, হাউহাউ করে কেঁদে ফেললেন অঞ্জলি, উঠছে চাঞ্চল্যকর অভিযোগ

Nadia old Couple: প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা জগদীশ মণ্ডলের আত্মীয় এই বৃদ্ধ দম্পতি। জগদীশ মণ্ডল নিজেও তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, "পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে এর থেকে মুক্তি মিলবে না।" তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুবনেতা দীপঙ্কর মোদক।

Ranaghat: 'জন্মভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে...', হাউহাউ করে কেঁদে ফেললেন অঞ্জলি, উঠছে চাঞ্চল্যকর অভিযোগ
বৃদ্ধ দম্পতিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 08, 2026 | 3:10 PM
Share

রানাঘাট: জমানো টাকায় নিজেদের বাড়ি তৈরি করেছিল বৃদ্ধ দম্পতি। সেই বাড়িতেই শান্তিতে সময় কাটাবেন বলে আশা করেছিলেন। সব মিলিয়ে কোটি টাকার সম্পত্তি ছিল তাঁদের। কিন্তু বাড়ি-সম্পত্তি সবকিছ মায়া ত্যাগ করে কাঁদতে কাঁদতে চলে যেতে হল বৃদ্ধ দম্পতিকে। নদিয়ার রানাঘাটের ঘটক দম্পতির কাছে এছাড়া আর কোনও উপায় ছিল না। কোটি টাকার সম্পত্তি প্রায় অর্ধেক দামে বিক্রি করে দিয়ে রাজ্য় ছেড়ে চলে যাচ্ছেন তাঁরা।

তৃণমূল যুবনেতার কাছ মারধর ও হুমকির জেরেই এভাবে বাড়ি বিক্রি করে চলে যাচ্ছেন বলে অভিযোগ বৃদ্ধ দম্পতির। রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে যাচ্ছেন রঞ্জিৎ ঘটক ও অঞ্জলি ঘটক। মারধর করা থেকে শুরু করে খুনের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। থানায় জানিয়েও কোনও সুবিধা হয়নি বলে অভিযোগ। পাল্টা বাড়তে থাকে অত্যাচার। বাধ্য হয়েই কোটি টাকার উপর সম্পত্তি অর্ধেক দামে বিক্রি করে দেওয়া হয়।

রঞ্জিৎ ঘটক জানান, দিনের পর দিন তাঁদের হুমকি দেওয়া হত, মদ্যপ অবস্থায় বাড়ির সামনে এসে গালিগালাজ করা হত। কাঁদতে কাঁদতে তাঁর স্ত্রী অঞ্জলি বলেন, ‘নিজের জন্মভূমি ছেড়ে, নিজেদের লোক ছেড়ে কি যেতে ইচ্ছে করে। যেতে বাধ্য হচ্ছি।’

রানাঘাট থানার নোকাড়ির বাসিন্দা রঞ্জিৎ ঘটক ও অঞ্জলি ঘটক। অভিযোগ, তাঁদের বাড়ি দখল নেওয়ার জন্য প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও মধু বিশ্বাস মিলিত ভাবে দীর্ঘদিন ধরে ভয় দেখাচ্ছিল তাঁদের। সহ্য করতে না পেরে নাম মাত্র দামে বাড়ি বিক্রি করে মধ্যপ্রদেশের ভোপালে চলে যাচ্ছেন তাঁরা। তৃণমূল নেতার এই তাণ্ডবের ভয় এখনও কাটেনি পরিবারের।

প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা জগদীশ মণ্ডলের আত্মীয় এই বৃদ্ধ দম্পতি। জগদীশ মণ্ডল নিজেও তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে এর থেকে মুক্তি মিলবে না।” তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল যুবনেতা দীপঙ্কর মোদক। ওই দম্পতির বিরুদ্ধেই পাল্টা চুরির অভিযোগ জানিয়েছেন তিনি। যুবনেতার দাবি, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা ও প্রায় ২০ গ্রাম সোনা চুরি করেছিল ঘটক পরিবার। তিনি বলেন, “কেন এভাবে আমার নামে দোষ দেওয়া হচ্ছে জানি না।” অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।