Adamas Tech: প্রযুক্তিকে আরও উন্নত করে বাংলার নাম উজ্জ্বল করছে ‘অ্যাডামাস টেক’
Kolkata: তবে মাত্র পাঁচটা বছরের মধ্যেই অ্যাডামাস টেক শুধু শিক্ষা ব্যবস্থারই রূপান্তরই ঘটায়নি, শিল্পক্ষেত্রকেও শক্তিশালী করেছে। ভারতের পাশাপাশি ব্রিটেন, আমেরিকা, সৌদি আরব ও দুবাইতেও হাজির 'অ্যাডামাস টেক'। যা সংস্থার গুণমান ও দায়বদ্ধতার প্রতিফলন।

নতুন প্রজন্মের ভবিষ্যত গড়তে প্রযুক্তির ভূমিকা ঠিক কী নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। দিন যত এগোচ্ছে ততই প্রযুক্তি নির্ভর হয়ে উঠছি আমরা। সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমতে যাওয়া অবধি প্রযুক্তি ছাড়া মানুষ এক পা’ও চলতে পারেন না। সেই কথাই মাথায় রেখে ২০২১ সালে স্থাপিত হয় ‘অ্যাডামাস স্টেক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড’।
তবে মাত্র পাঁচটা বছরের মধ্যেই অ্যাডামাস টেক শুধু শিক্ষা ব্যবস্থারই রূপান্তরই ঘটায়নি, শিল্পক্ষেত্রকেও শক্তিশালী করেছে। ভারতের পাশাপাশি ব্রিটেন, আমেরিকা, সৌদি আরব ও দুবাইতেও হাজির ‘অ্যাডামাস টেক’। যা সংস্থার গুণমান ও দায়বদ্ধতার প্রতিফলন।

এক ঝলকে সব ছবি

এই সংস্থা কী কাজ করছে?
মূলত, ক্লাউড কনসাল্টিং, ডিজিটাল ট্রান্সফরমেশন এবং এনটারপ্রাইজ টেকনোলজির উপর কাজ করছে এই সংস্থা। ভবিষ্যতের প্রয়োজন মেটাবে এমন নিরাপদ ও পরিণাম যোগ্য প্রযুক্তি উদ্ভাবনী কনসালটিং প্রাইভেট লিমিটেডের লক্ষ্য।
অ্যাডামাস স্টেক কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সৌম্য শুভ্র রায় বলেন, “টিভি ৯ বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইটাতে মোটিভেটেড হই। আসলে আমরা যে কাজ করছি সেটা মানুষ অবধি পৌঁছচ্ছে। বিভিন্ন ব্রান্ড ও নানা ধরনের কোম্পানি এটা দেখছে। পরবর্তীকালে আশা করব যাতে বাংলার নাম আরও এগিয়ে নিতে যেতে পারি।“
