Madhyamik Exam: ভূগোল পরীক্ষা দিতে বসে হঠাৎ বমি শুরু ছাত্রীর, মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হল স্বাস্থ্য কেন্দ্রে, তারপর চিকিৎসকরা যা বললেন চমকে গেলেন সকলে

Madhyamik Exam 2026: ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া। জানা গিয়েছে, এক মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার মধ্যেই অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী মহিমা চৌধুরী। সে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে ফুলিয়া শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে।

Madhyamik Exam: ভূগোল পরীক্ষা দিতে বসে হঠাৎ বমি শুরু ছাত্রীর, মাধ্যমিক পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হল স্বাস্থ্য কেন্দ্রে, তারপর চিকিৎসকরা যা বললেন চমকে গেলেন সকলে
মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 07, 2026 | 5:06 PM

নদিয়া: শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। ছাত্র-ছাত্রীরা যাচ্ছে পরীক্ষা দিতে নিজের নিজের কেন্দ্রে। সেই রকমই নদিয়ার মহিমা চৌধুরী নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী গিয়েছিল পরীক্ষা কেন্দ্রে। প্রশ্নপত্র হাতেও নিয়ে নিয়েছিল। খানিকক্ষণ পর হঠাৎই বমি করতে শুরু করল ওই ছাত্রী। তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতালে। পরবর্তীতে জানা গেল ঠিক কী হয়েছে তার। চিকিৎসকদের পর্যবেক্ষণ, ওই ছাত্রী গুরুতর ভাইরাসে আক্রান্ত।

ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার ফুলিয়া। জানা গিয়েছে, এক মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে বসেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার মধ্যেই অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী মহিমা চৌধুরী। সে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে ফুলিয়া শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা যায়, ৩ ফেব্রুয়ারি পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মহিমা। তখনই পরীক্ষা কেন্দ্রেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সেখানেই সে পরীক্ষা দেয়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৪ঠা ফেব্রুয়ারি তাকে ফুলিয়া ব্লক প্রাথমিক উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ৪ ও ৫ তারিখ পরীক্ষা না থাকলেও ৬ তারিখ পুনরায় পরীক্ষা থাকায় স্কুল কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নেয়। প্রশাসনের কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে স্বাস্থ্য কেন্দ্রেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। শারীরিক দুর্বলতার কারণে গতকাল পর, আজও মহিমাকে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিতে হচ্ছে।

ফুলিয়া শিক্ষানিকেতনের ভারপ্রাপ্ত আধিকারিক সুরেশ বাঘচি জানান,”ছাত্রীটির শারীরিক অবস্থা বিবেচনা করেই সমস্ত নিয়ম মেনে ফুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।” অন্যদিকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক পূজা মৈত্র জানিয়েছেন, সব পদ্ধতি মনে ছাত্রীটিকে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা নেওয়া হয়েছে।