AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: বাংলার বাড়ি প্রকল্পে চাওয়া হচ্ছে ২০ হাজার টাকা, দিতে অস্বীকার করতেই ভয়ঙ্কর কাণ্ড পঞ্চায়েত সদস্যের

Trinamool Congress: প্রসঙ্গত, সাম্প্রতিককালে লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। দুর্নীতির অভিযোগ বন্ধ বাংলায় বন্ধ আবাস যোজনা। কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যে এ রাজ্যকে স্বনির্ভর করতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। দফায় দফায় চলছে ঘর দেওয়ার কাজ।

Nadia: বাংলার বাড়ি প্রকল্পে চাওয়া হচ্ছে ২০ হাজার টাকা, দিতে অস্বীকার করতেই ভয়ঙ্কর কাণ্ড পঞ্চায়েত সদস্যের
থানায় অভিযোগ দায়ের Image Credit: Social Media
| Edited By: | Updated on: Jan 30, 2026 | 4:34 PM
Share

নাকাশিপাড়া: মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পে কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। কাটমানি দিতে রাজি না হওয়ায় উপভোক্তার অনুমোদনের সমস্ত কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের, অভিযোগ দায়ের বিডিও-র কাছেও। ভোটের আগে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে নদিয়ার রাজনৈতিক মহলে। 

প্রসঙ্গত, সাম্প্রতিককালে লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। দুর্নীতির অভিযোগ বন্ধ বাংলায় বন্ধ আবাস যোজনা। কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যে এ রাজ্যকে স্বনির্ভর করতে বাংলার বাড়ি প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। দফায় দফায় চলছে ঘর দেওয়ার কাজ। এরইমধ্যে এবার নতুন অভিযোগ, নাকাশিপাড়া বিধান সভার বীরপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের হরিদ্রাপোতা গ্রামে। এই গ্রামেরই বাসিন্দা দামিনী বিবি। তাঁর দাবি, আবাসের ঘরের তালিকায় তাঁর নাম রয়েছে। অভিযোগ, নতুন তালিকায় সার্ভে করে তাঁর নাম পাঠাতে গেলে চাওয়া হচ্ছে ২০ হাজার টাকা। তা নিয়েই ঝামেলার সূত্রপাত।

মূল অভিযোগ, বীরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য উকিল আলি মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, আবাসের তালিকা নিয়ে দামিনী বিবির বাড়িতে যান তিনি। তখনই তাঁর থেকে কুড়ি হাজার টাকা চাওয়া হয়। কিন্তু তিনি এবং তাঁর স্বামী শুকুর আলি মণ্ডল সেই টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, তখনই রেগে গিয়ে ওই পঞ্চায়েত সদস্য তাঁর ফর্ম ছিঁড়ে ফেলে দেন। এতেই ক্ষোভে ফুঁসছেন দামিনী বিবির পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই নাকাশিপাড়া থানায় ও বিডিও অফিসে ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন। 

Follow Us
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?