Basirhat: জেলে অসুস্থ হয়ে পড়লেন ১৬-১৭ জন বন্দি
North 24 Pargana: সেই খাবার খেয়ে অনেকে বন্দি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, খবর দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরে। খবর পেয়ে জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ ডক্টর অনুপম ভট্টাচার্য, একাধিক ডাক্তার সহ কয়েকজনের মেডিকেল টিম জেলবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আসে।

বসিরহাট: একজন বা দু’জন নয়, একসঙ্গে সতেরো থেকে আঠারো জন বন্দি অসুস্থা। তাও আবার অসুস্থ হয়ে পড়েছেন বসিরহাট উপ-সংশোধনাগারে (জেলে)। আজ তাঁদের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম সংশোধনাগারের মধ্যে আসে।
রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা সপ্তাহ চলেছে। রেস্তোরাঁ, খাবারের দোকানে পচা মাংস, বাসি খাবার, অস্বাস্থ্যকর কিচেন নানা কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক সেই সময় বসিরহাট উপ-সংশোধনাগারে খাদ্যে বিষক্রিয়া ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে। সেই খাবার খেয়ে অনেকে বন্দি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, খবর দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরে। খবর পেয়ে জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ ডক্টর অনুপম ভট্টাচার্য, একাধিক ডাক্তার সহ কয়েকজনের মেডিকেল টিম জেলবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আসে।
উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অনুপম ভট্টাচার্য বলেন, “কোনও একটা কারণে হয়েছিল। আমরা সবটা অনুসন্ধান করে দেখছি। ডাক্তারবাবুরা সব দেখছেন। পুরো টিম এসেছিল। আমরা ওষুধ পত্র দিয়েছি। বড়সড় কোনও ঘটনা নয়।” প্রসঙ্গত, রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা অভিযান চালাচ্ছে খাদ্য দফতর। ছোট দোকান থেকে, জনপ্রিয় রেস্তোরাঁ, নজরদারি থেকে বাদ পড়ছে না কোনওকিছুই। কোথাও মিলেছে পচা মাংস, কোথাও মিলেছে খাবারে মেশানো হচ্ছিল বিষ রং। তাই পুজোর আগে বড় পদক্ষেপ করা হল। বাতিল হয়েছে একাধিক রেস্তোরাঁর লাইসেন্স।
