AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: পানীয় জলটুকু দেয়নি, শিবুদের বিরুদ্ধে অভিযোগ আরও…

Sandeshkhali: সন্দেশখালির দাড়ির জঙ্গলের মানুষদের পানীয় জল পেতে হাঁটতে হয় ১ ঘণ্টা পথ। ঘরে জলের কল বসেছে বছর খানেক আগে। তবু সেখানে জল আসেনি বলে অভিযোগ এলাকার লোকজনের। গ্রামবাসীদের অভিযোগ, জলের জন্য বরাদ্দ টাকা গিয়েছে শাহাজাহান-বাহিনীর পকেটে।

Sandeshkhali: পানীয় জলটুকু দেয়নি, শিবুদের বিরুদ্ধে অভিযোগ আরও...
জল নিয়েও অভিযোগ গ্রামবাসীর। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 20, 2024 | 11:18 AM
Share

সন্দেশখালি: ‘নির্জলা’ সন্দেশখালি! জলের টাকাও শিবু হাজরা উত্তম সর্দাররা লোপাট করেছেন বলে অভিযোগ এলাকার লোকজনের। হাতেনাতে প্রমাণও দিচ্ছেন গ্রামবাসীরা। তাঁরা বলছেন, কল আছে, পাইপও আছে, কিন্তু তাতে জল নেই। সন্দেশখালির বিস্তীর্ণ অংশে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন এলাকার লোকেরা। তাঁদের দাবি, গরমকাল এলে পানীয় জলের জন্য পর্যন্ত হাহাকার করতে হয়।

সন্দেশখালির দাড়ির জঙ্গলের মানুষদের পানীয় জল পেতে হাঁটতে হয় ১ ঘণ্টা পথ। ঘরে জলের কল বসেছে বছর খানেক আগে। তবু সেখানে জল আসেনি বলে অভিযোগ এলাকার লোকজনের। গ্রামবাসীদের অভিযোগ, জলের জন্য বরাদ্দ টাকা গিয়েছে শাহাজাহান-বাহিনীর পকেটে। ৫ বছর আগে যে কল বসেছে, সেই কলেও জল আসেনি এখনও।

এলাকার এক বাসিন্দার কথায়, “এক বছর হয়ে গেল পাইপ বসিয়েছে। জল আসে না। এর আগেও পাইপ বসিয়েছে, কিন্তু জল আসেনি। একটা টিউবয়েল থেকে প্রায় ১০০টা পরিবার জল খায়। শিবু, উত্তম নেতা এলাকার। কিন্তু ওদের বলে লাভ কী? বললেই তো রাতে এসে অত্যাচার করবে। তাই মুখ বন্ধ করে থেকেছি। মুখ বুজেই মানতে হয়েছে সবটা।”

দাড়ির জঙ্গলের আরেক বাসিন্দা বলেন, “খুবই জলের কষ্ট আমাদের। অনেক দূরে জল আনতে যেতে হয়। আর জলের লাইনের জন্য টাকা নিয়েছে, সেগুলি নেতাদের কাছে যাচ্ছে। শিবু, শাহজাহান, উত্তমরাই জলের টাকা মেরে খাচ্ছে।” এলাকার লোকজন ক্ষোভ উগরে দিয়ে বলেন, ঘরের টাকা, জলের টাকা সব আত্মসাৎ করেছে এরা। উত্তম-শিবু গ্রেফতার হয়েছে। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয় বাসিন্দাদের।

Follow Us