AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agarpara: শ্বশুরের বুকে সোজা ঘুষি! মেয়েকে দেখতে গিয়ে মৃত্যু শ্বশুরের

Agarpara: মৃতের মেয়ে অয়ন্তিকার সঙ্গে পাশের পাড়ার যুবক সৈকতের বসুর বিয়ে হয়েছিল ২০২১ সালে। বিয়ের পর থেকেই অশান্তি লেগেছিল এই দম্পতির মধ্যে। গত পাঁচদিন ধরে তুমুল অশান্তি চলছিল তাঁদের মধ্যে।

Agarpara: শ্বশুরের বুকে সোজা ঘুষি! মেয়েকে দেখতে গিয়ে মৃত্যু শ্বশুরের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 7:30 PM
Share

আগরপাড়া: মদ খেয়ে পড়ে থাকতেন স্বামী। স্ত্রীকে মারধর করা ছিল প্রতিদিনের ঘটনা। সেই যুবকের মারেই মৃত্যু হল শ্বশুরের! এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় আজাদহিন্দ নগরে। অভিযোগ, শ্বশুরবাড়িতে গিয়ে মেয়ের উপর জামাইয়ের অত্যাচারের প্রতিবাদ করায় মারধর করা হয় শ্বশুরকে।

অভিযুক্তের নাম সৈকত বসু। ঘটনার পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার সকালে ঘোলা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। মৃত শ্বশুরের নাম অলোক মুখোপাধ্যায়(৫০)।

মৃতের মেয়ে অয়ন্তিকার সঙ্গে পাশের পাড়ার যুবক সৈকতের বসুর বিয়ে হয়েছিল ২০২১ সালে। বিয়ের পর থেকেই অশান্তি লেগেছিল এই দম্পতির মধ্যে। গত পাঁচদিন ধরে তুমুল অশান্তি চলছিল তাঁদের মধ্যে। মেয়ে অয়ন্তিকা জানিয়েছেন, তাঁর স্বামী কোনও কাজ করতে চাইতেন না, শুধু মদ খেয়ে পড়ে থাকতেন। ওইদিনও মারধরের ঘটনা ঘটে। এরপর সৈকতের বাবা অর্থাৎ অয়ন্তিকার শ্বশুর তাঁর বাবাকে ডেকে পাঠিয়েছিলেন।

অভিযোগ, এরপর শ্বশুর মশাই যেতেই মারধর শুরু করেন জামাই সৈকত বোস। এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়।

Follow Us