Bagda: জাল ভোটার কার্ড-আধার কার্ড তৈরির অভিযোগ, গ্রেফতার দুই
Bagda: গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ বাগদা এলাকায় দুটি সাইবার ক্যাফেতে হানা দেয়। দীর্ঘদিন ধরেই ওই দুটি ক্যাফের কার্যকলাপ পুলিশের নজরে ছিল। সাইবার ক্যাফেতে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড সহ অন্যান্য নথিপত্র জাল করে তৈরি করে দেওয়া হত বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনা: বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে বাংলার অনুপ্রবেশকারী ইস্যুতে তৎপর প্রশাসন। এই পরিস্থিতিতে সীমান্তগুলিতে চলছে কড়া নজরদারি। তার মধ্যেই ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগে দুই দোকানদারকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুমন কুমার ঘোষ (৩৬), অসিত দাস (৪৪)।
গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ বাগদা এলাকায় দুটি সাইবার ক্যাফেতে হানা দেয়। দীর্ঘদিন ধরেই ওই দুটি ক্যাফের কার্যকলাপ পুলিশের নজরে ছিল। সাইবার ক্যাফেতে ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড সহ অন্যান্য নথিপত্র জাল করে তৈরি করে দেওয়া হত বলে অভিযোগ। আর সেটাও হত মোটা টাকার বিনিময়ে।
পুলিশ ও দুটি দোকানের মালিকদের গ্রেফতার করে। ধৃত সুমনকুমার ও অসিত বনগাঁর বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করে বাগদা থানা পুলিশ । যাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে জাল নথি তৈরি করে থেকে যেতে পারে না, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন।

