Soma Thakur Bike Collision Allegation: গায়ে TMC-র গেঞ্জি! শান্তনু-পত্নী সোমা ঠাকুরের গাড়ির পিছনে ধাক্কা! চর্চা চরমে
Bagda BJP Candidate: উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থীর সোমা ঠাকুর। রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমার ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইকের ধাক্কা । গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । আহত হয় বাইক চালক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর ।

উত্তর ২৪ পরগনা: বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে বাইকের ধাক্কা। আহত বাইক আরোহীর গায়ে তৃণমূলের গেঞ্জি। তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের। ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন বাগদা বিধানসভার বিজেপি প্রার্থীর সোমা ঠাকুর। রাস্তায় দাঁড়িয়ে থাকা সোমার ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইকের ধাক্কা । গাড়ির পিছনের কাচ ভেঙে যায় । আহত হয় বাইক চালক । ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর । ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ । বাইক আরোহীকে আটক করে বাইকটিকে উদ্ধার করেছে পুলিশ।
বিজেপির প্রার্থী সোমা ঠাকুরের দাবি, “তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে । আমার সঙ্গে থাকা গাড়ির পিছনে সজোরে ধাক্কা মেরেছে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ড্রাইভার।”
বাইক আরোহীর দাবি, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা , ইটভাটাতে কাজ করেন। তিনি বলেন, “ইচ্ছা করে কেউ গাড়ির পিছনে ধাক্কা মারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছুই করিনি আমি। এখন সব কিছুতেই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস। কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূলে ফিরে যাওয়ায় সমীকরণ পাল্টে যায়। সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফল তৃণমূলের জন্য ইতিবাচক ছিল। বিজেপির ঘর ভাঙিয়ে তৃণমূল এখানে নিজেদের সাংগঠনিক ভিত মজবুত করেছে।
