AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: চরম অস্থিরতার মধ্যেই একমাথা সিঁদুর নিয়ে এগরার নববধূ হয়ে এলেন বাংলাদেশের সঞ্চিতা

India-Bangladesh Marriage: সম্পর্কের খাতিরে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাঁরা দুজনেই। তাই অস্থির পরিস্থিতির মধ্যেও আটকাল না কিছুই। বাংলাদেশের মাগুরায় গিয়ে বিয়ে করে ফিরলেন সঞ্চিতা।

VIDEO: চরম অস্থিরতার মধ্যেই একমাথা সিঁদুর নিয়ে এগরার নববধূ হয়ে এলেন বাংলাদেশের সঞ্চিতা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 6:00 PM
Share

বারাসত: ভারত-বাংলাদেশের অস্থিরতার মধ্যেই এক অন্য ছবি। বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে ভারতে এলেন বাংলাদেশের চিকিৎসক সঞ্চিতা। ভারত থেকে বরযাত্রীরা যেতে পারলেও, কনেযাত্রী ছাড়াই হবে বউভাত। কারণ অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসতে পারছেন না সঞ্চিতার আত্মীয়রা। তবে বাংলাদেশে ছেলের শ্বশুরবাড়ির  আতিথেয়তায় আপ্লুত বরপক্ষের লোকজন।

পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র বাংলাদেশের ঢাকায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন। সেখানেই এমবিবিএস-এর সহপাঠী ছিলেন সঞ্চিতা। ২০১৮ থেকে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। বাংলাদেশের মাগুরা জেলার সঞ্চিতা ঘোষের সঙ্গে অনির্বাণ আইনি বিয়ে সেরে ফেলেন ২০২৪ সালেই। সম্পর্কের খাতিরে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তাঁরা দুজনেই। তাই অস্থির পরিস্থিতির মধ্যেও আটকাল না কিছুই। বাংলাদেশের মাগুরায় গিয়ে বিয়ে করে ফিরলেন সঞ্চিতা।

ভারতের পুত্রবধূ হয়ে খুশি সঞ্চিতা। এই প্রথমবার ভারতে এলেন তিনি। তবে পরিবারের অন্য সদস্যরা আসতে না পারায় সঞ্চিতার মন একটু খারাপ। সাতদিন পর ফের যাবেন বাংলাদেশে, অষ্টমঙ্গলা সেরে ফিরবেন ভারতে। তাঁর আশা, আগামিদিনে সমস্ত সমস্যা মিটে গিয়ে দুই বাংলার মেলবন্ধন আবার আগের মতোই বজায় থাকবে।

এদিকে, সঞ্চিতার বাড়ির আতিথেয়তায় খুশি অনির্বাণের বাবা। তিনি জানান, ছেলের বিয়েতে নিমন্ত্রিত ছিলেন এলাকার বহু মুসলিম পরিবার। সৌহার্দ্যের ছবিই সেখানে দেখেছেন তিনি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?