AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: ‘মুখ খুললে গুজরাট পাঠিয়ে দেব’, সেতু-জল চাইলেই হুমকির অভিযোগ বেড়মজুরবাসীর

Sandeshkhali: বেড়মজুর এলাকার এই কাঠপোলটি বটতলা কাঠপোল হিসাবে পরিচিত। ঝুপখালির বাসিন্দারা এই কাঠপোল ধরেই পারাপার করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাঠপোল বিপজ্জনক অবস্থায় পড়েছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি প্রশাসনিক কর্তারা এ গ্রামে ঢুকতেই এই কাঠপোল দেখিয়ে উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন।

Sandeshkhali: 'মুখ খুললে গুজরাট পাঠিয়ে দেব', সেতু-জল চাইলেই হুমকির অভিযোগ বেড়মজুরবাসীর
এই ভাঙা ব্রিজ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ গ্রামবাসীর। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 10:41 AM
Share

সন্দেশখালি: অবশেষে নতুন সাঁকো ঝুপখালিতে। বেড়মজুর বটতলায় তৈরি হল বিকল্প সেতু। বিপজ্জনক কাঠপোল দেখিয়ে উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঝুপখালির আন্দোলনকারীরা। ভাঙা কাঠপোলে কার্যত পড়ে গিয়েছিলেন সন্দেশখালি-২ ব্লকের বিডিও। মঙ্গলবার থেকে জেলা প্রশাসনের তরফে তৈরি হল বিকল্প সেতু।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, বিপজ্জনক কাঠপোল হোক বা এবড়ো-খেবড়ো রাস্তা। বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণেও মুখ খোলার উপায় ছিল না বেড়মজুরের ঝুপখালির বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, মুখ খুললেই হাতে টিকিট ধরিয়ে গুজরাত পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন বেড়মজুর দু’নম্বর পঞ্চায়েতের নেতা।

মঙ্গলবার ঝুপখালির বিপজ্জনক সেতু বাতিল করে পারাপারের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু করেছে প্রশাসন। তিন সপ্তাহের মধ্যে পাকাপোলের কাজ‌ও শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। ঝুপখালির মহিলারা বলছেন, আন্দোলন হয়েছে বলেই সেতু তৈরির কাজ শুরু হল। রাস্তা, পানীয় জলের মতো এলাকায় সমস্যা বিস্তর। সে সবের জন্য‌ও আন্দোলন‌ই পথ বলে মনে করছেন ঝুপখালির বাসিন্দারা।

large_Image_bermojur setu

তৈরি হচ্ছে নতুন সেতু।

বেড়মজুর এলাকার এই কাঠপোলটি বটতলা কাঠপোল হিসাবে পরিচিত। ঝুপখালির বাসিন্দারা এই কাঠপোল ধরেই পারাপার করেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাঠপোল বিপজ্জনক অবস্থায় পড়েছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি প্রশাসনিক কর্তারা এ গ্রামে ঢুকতেই এই কাঠপোল দেখিয়ে উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০-২৫ বছর ধরে এভাবে পড়েছিল ব্রিজ। পোল তৈরিতে হাত লাগিয়েছেন, এমন এক স্থানীয় বাসিন্দার কথায়, “বিডিও সাহেব পোল পার করতে গিয়ে পড়ে যান। এখানে মহিলারা আন্দোলনও করেন। এরপরই বিডিও সাহেব বাঁশ পাঠিয়ে দিয়েছেন। কয়েক দিন অস্থায়ী সেতু থাকবে। এরপর পাকাপাকি সেতু হবে।”

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?